বুধবার, ০১:১৮ পূর্বাহ্ন, ১৭ জুন ২০২৬, ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসনাত ও মোশাররফ করিমের পাশে আছি: তাসনিম জারা দুই হত্যা মামলায় দীপু মনির জামিন নামঞ্জুর সংসদে এমপি নুরুল আমীন, ঈদুল আজহা গেল, এখনও মে মাসের বেতন পাননি মাদ্রাসার শিক্ষকরা হত্যার অভিযুক্তকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা, বিক্ষুব্ধ জনতার হামলায় এসপি-ওসি আহত, ডিসির গাড়ি ভাঙচুর রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি করা হবে : কৃষিমন্ত্রী আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনো একসঙ্গে যায়নি : মির্জা ফখরুল সংসদ হুটহাট কথা বলার জায়গা নয়, নিয়ম মেনে চলতে হবে : স্পিকার যুদ্ধ শেষে আরও শক্তিশালী ইরান, প্রশ্নের মুখে মার্কিন আধিপত্য: বিবিসির বিশ্লেষণ চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরনদী( ইউএনও) এর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা 

এ.এস মামুন, গৌরনদী
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৫ বার পঠিত
‎বরিশাল জেলার গৌরনদী উপজেলার নবাগত  নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ইব্রাহিম মহোদয়’র সাথে ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় নবাগত ইউএনও জনগণের কল্যাণে প্রশাসন ও গণমাধ্যমকে পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
‎মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক সিনিয়র সাংবাদিক জহিরুল ইসলাম জহিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম।
 বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান।
‎এসময় বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের প্যানেল আহ্বায়ক  মোঃ গিয়াস উদ্দিন মিয়া, প্যানেল আহবায়ক খন্দকার মনিরুজ্জামান মনির সহ সংগঠনের সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান রিপন,।
‎অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক মণীষ বিশ্বাস, মোঃ হানিফ, বদিউজ্জামান খান সবুজ, সঞ্চয় কুমার পাল, মোঃ খায়রুল ইসলাম, জামিল মাহমুদ, এস এম মোশারফ হোসেন, আমীন মোল্লা,লিটন খান,মোহাম্মদ আলী বাবু, মোঃ আলম, শামীম মীর, আবদুছ ছালেক মামুন, সোলায়মান তুহিন, মোল্লা ফারুক, এস এম মিজান, হাসান মাহমুদ, আরেফিন রিয়াদ,মহসিন খান, মোঃ নাসির উদ্দীন প্রমুখ।
‎প্রধান অতিথির বক্তব্যে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহিম বলেন, প্রশাসন এবং সংবাদমাধ্যমের লক্ষ্য অভিন্ন—তা হলো জনগণের কল্যাণ নিশ্চিত করা। আমি বিশ্বাস করি, প্রশাসন ও সংবাদকর্মীদের সম্পর্ক হবে পারস্পরিক আস্থা ও সহযোগিতার। আমি নিশ্চিত করতে চাই, গৌরনদীতে আপনাদের পেশাগত দায়িত্ব পালনে আপনারা আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা পাবেন। আসুন, আমরা সকলে মিলেমিশে গৌরনদীকে একটি সমৃদ্ধ জনপদ হিসেবে গড়ে তোলার জন্য একসাথে কাজ করি।
‎মতবিনিময় সভা শেষে গৌরনদী প্রেস ক্লাবের আহ্বায়ক সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির কর্তৃক লিখিত বই উপহার হিসেবে প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বিশেষ অতিথি সহকারী কমিশনার (ভূমি) এর হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক বি এম বেল্লাল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com