শুক্রবার, ১০:০৮ পূর্বাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

মাহমুদুর রহমানকে জেরা করছেন হাসিনার পক্ষের আইনজীবী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭১ বার পঠিত

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানকে দ্বিতীয় দিনের মতো জেরা করছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

আজ বুধবার বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃতাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই জেরা চলছে।

দুপুরের আগে মাহমুদুর রহমানের জেরা শেষ হলে সর্বশেষ সাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক ও জাতীয় নাগরিক পার্টির(এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

এর আগে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির হন মাহমুদুর রহমান। গত ১৪ ও ১৫ সেপ্টেম্বর বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সাক্ষ্য দেন তিনি।

সাক্ষ্যে মাহমুদুর রহমান বলেন, ‘২০০৮ সালে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ভারতের প্র‍য়াত রাষ্ট্রপতি ও তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে চুক্তি হয় তৎকালীন সেনাপ্রধান মঈন ইউ আহমেদের। দেওয়া হয় চাকরি ও সেইফ এক্সিটের নিশ্চয়তা।’

২০০৯ সালের বিডিআর হত্যাকাণ্ড নিয়ে আমার দেশ পত্রিকার সম্পাদক বলেন, ‘শেখ তাপস ও আওয়ামী লীগ নেতাদের ষড়যন্ত্রেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। সেনাবাহিনীকে দুর্বল করাই ছিল এর লক্ষ্য। আওয়ামী ফ্যাসিবাদ সৃষ্ট একটি মেটিকুলাস প্ল্যানিং এর মাধ্যমে এটা করা হয়েছিল।’ সেই প্লানিংয়ে বিদেশি শক্তি জড়িত ছিল বলেও উল্লেখ করেন তিনি।

এই মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী মামুনের বিরুদ্ধে এ পর্যন্ত ৪৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এতে সাক্ষ্য দেন আসামি থেকে রাজসাক্ষী হওয়া পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com