শুক্রবার, ১২:০২ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

বিএনপির কেন্দ্রীয় নেতা মামুন হাসানকে কারাগারে পাঠানোর নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

চার মামলায় দণ্ডিত বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্টোপলিটন মাজিস্ট্রেট আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

‎আসামিপক্ষের আইনজীবী, ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম বলেন, ‘বিগত সৈরাচারী সরকারের দায়ের করা মামলায় মামুন হাসানকে ২০২৩ সালের ৮ নভেম্বর মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের মামলায় তিন বছরের কারাদণ্ড, একইদিন মিরপুর মডেল থানার দ্রুত বিচার আইনের আরেক মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড, একই বছরের ১২ নভেম্বর মিরপুর মডেল থানার মামলায়আড়াই বছরের কারাদণ্ড ও ওই বছরের ২৬ অক্টোবর মিরপুর মডেল থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। ’

‎মামলাগুলোয় তিনি আত্মসমর্পণ করে আপিলের শর্তে জামিনের আবেদন করেন।

‎আদালত জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। আমরা উচ্চ আদালতে আপিল করবো। তিনি জানান, বিগত সৈরাচারী সরকার মামুন হাসানের বিরুদ্ধে ২৮৬টি মামলা দিয়েছিল।

‎কারাগারে যাওয়ার আগে সিএমএম আদালতের গেটে দাঁড়িয় নেতাকর্মীদের উদ্দেশে মামুন হাসান বলেন, ‘আমি বারবার বলছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনের প্রতি শ্রদ্ধাশীল বিধায় আত্মসমর্পণ করেছি। পুলিশকে তার নিজের কাজ করতে দেন। তাদের কাজে যেন কোনো সমস্যা না হয়। শেখ হাসিনা যেভাবে বিদায় নিয়েছে, অন্যায় রায়ের বিরুদ্ধে আমরা আপিল করেছি। ইনশাআল্লাহ, আমরা ন্যায়বিচার পাব। সবাই সাইড হয়ে যান। আমার পুলিশ ভাইয়েরা আমাকে নিয়ে চলে যাক।’ ‎

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com