সোমবার, ০৫:১০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জয় দিয়ে দুর্দান্ত সূচনা নাপোলির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১০৩ বার পঠিত

নতুন মৌসুমে শিরোপা ধরে রাখার অভিযানে দুর্দান্ত সূচনা করেছে নাপোলি। গতকাল শনিবার সিরি আর শিরোপা ধরে রাখার অভিযানে শুভ সূচনা করেছে তারা। প্রতিপক্ষের মাঠে দাপুটে পারফরম্যান্সে কাঙ্ক্ষিত জয় তুলে নিয়েছে আন্তোনিও কন্তের শিষ্যরা। ডি ব্রুইনা ও স্কট ম্যাকটমিনের লক্ষ্যভেদে সাসুয়োলোকে ২-০ গোলে হারিয়েছে তারা।

অভিষেক ম্যাচেই জালের দেখা পেয়েছেন বেলজিয়ান তারকা কেভিন ডি ব্রুইনা। ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছর কাটানোর পর গ্রীষ্মকালীন ট্রান্সফারে ফ্রি এজেন্ট হিসেবে নাপোলিতে যোগ দেন ৩৪ বছর বয়সী ডি ব্রুইনা। প্রথম ম্যাচেই নিজের জাত চিনিয়ে দেন তিনি। বাঁ দিক থেকে নেওয়া ফ্রি-কিক সরাসরি পাঠান পোস্টের কোণা দিয়ে। গোলটি আসে ঘড়ির কাঁটায় প্রায় এক ঘণ্টা পূর্ণ হওয়ার ঠিক আগে।

তবে ম্যাচে প্রথম গোলটি আসে স্কটিশ মিডফিল্ডার স্কট ম্যাকটমিনের পা থেকে। ম্যাচের ১৭তম মিনিটে ইতালিয়ান উইঙ্গার মাত্তেও পলিতানোর কাছ থেকে ক্রস পেয়ে দুর্দান্ত এক হেডে গোলের খাতা খোলেন তিনি।

এরপর দ্বিতীয়ার্ধে ডি ব্রুইনার দুর্দান্ত ফ্রি-কিকে জয় নিশ্চিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com