শুক্রবার, ১২:০১ অপরাহ্ন, ২৮ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
২ বছরের সম্পর্কের পর অনন্যা-ওয়াকার বিচ্ছেদ! বৃষ্টিবিঘ্নিত লর্ডসে শুরুতেই ৩ উইকেট হারিয়ে চাপে ইংল্যান্ড ৬৪ জেলায় ৬৪ জন ‘স্বরাষ্ট্রমন্ত্রী’ থাকলে মন্দ হতো না : রুমিন ফারহানা রাষ্ট্রীয় দায়িত্বপালনে সম্পূর্ণভাবে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ২৭০ খুলনায় ভাড়া বাসায় মিলল অস্ত্রসহ একাধিক চেকবই, হেফাজতে স্বামী-স্ত্রী-ছেলে ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই ও ৪০০ সার্জেন্ট নিয়োগ করা হবে প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক থাকবে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ 

জুলাই হত্যাকাণ্ড : পুলিশ কর্মকর্তা সাজ্জাদের জামিন স্থগিত, আত্মসমর্পণের নির্দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার পঠিত

জুলাই-আগস্টে আন্দোলনের সময় যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যার ঘটনায় করা মামলায় পুলিশের এসআই সাজ্জাদ-উজ্জামানকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত। একই সঙ্গে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।

রাষ্ট্রপক্ষের জামিন স্থগিতের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ বুধবার বিচারপতি মো. রেজাউল হকের বিশেষ চেম্বার জজ আদালত এ আদেশ দেন।

এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ এসআই সাজ্জাদ-উজ্জামানকে জামিন দেন। এই জামিন নিয়ে গতকাল মঙ্গলবার সচিবালয়ের সামনে আন্দোলন হয়।

আন্দোলনে ২৪ ঘণ্টার মধ্যে জুলাই আহত পরিবারের ওপর হামলাকারী জামিনপ্রাপ্ত যাত্রবাড়ী থানার এসআই সাজ্জাদকে গ্রেপ্তারসহ বেশকিছু দাবি জানায় জুলাই শহীদ পরিবার ও আহতরা। মঙ্গলবার সচিবালয়ের সামনে শহীদ ইমামের ভাই রবিউল আউয়াল এসব দাবি উত্থাপন করেন।

এ বিষয়ে গতকাল এক ফেসবুক পোস্টে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, জুলাই হত্যাকাণ্ডে শহীদ পরিবারের করা একটি মামলায় হাইকোর্ট পুলিশ বাহিনীর একজন সদস্যকে জামিন দিয়েছেন। এটি নিয়ে শহীদ পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ হয়েছেন। তবে এ জামিনের সঙ্গে আইন মন্ত্রণালয়ের কোনো সম্পর্ক নেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com