সোমবার, ০৭:০৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

রাজশাহীতে সাবেক মেয়র লিটনের চাচাতো ভাইয়ের কোচিংয়ে সেনাবাহিনীর অভিযান চলছে

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৫৯ বার পঠিত

রাজশাহী নগরীর একটি কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। আজ শনিবার ভোর থেকে নগরীর কাদিরগঞ্জ এলাকায় অবস্থিত ‘ডক্টর ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারটি ঘিরে রাখা হয়।

কোচিং সেন্টারের মালিক রাজশাহীর সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের চাচাতো ভাই মুনতাসিরুল ইসলাম অনিন্দ্য। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলার আসামি ছিলেন। এ ছাড়া হলি আর্টিজানের ঘটনায় অনিন্দ্যকেও গ্রেপ্তার করা হয়েছিল।

জানা গেছে, ‘ডক্টরস ইংলিশ’ নামের ওই কোচিং সেন্টারে অভিযান চালিয়ে দুটি বিদেশী এয়ার গান, একটি রিভালবার, ছয়টি কার্টিজ, শিশা তিন বক্স, ম্যাগনেট একটি, দেশীয় অস্ত্র ছয়টি, জিপিএস একটি, ওয়াকিটকি চারটি, ট্রাজারগান একটি, সিমকার্ড ১০টি, বাইনোকুলার একটি, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, পাসপোর্ট, এন আই ডি, মনিটর ছয়টি, কম্পিউটার তিনটি, স্ক্যানার তিনটি ও মদের বোতল ৩৫টি উদ্ধার করা হয়েছে।

তবে এখন পর্যন্ত সেনাবাহিনীর কোনো কর্মকর্তা গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি।

এ বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপকমিশনার গাজীউর রহমান বলেন, সেনাবাহিনীর অভিযান সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য তাদের জানা নেই।তবে তারা উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করলে বিস্তারিত জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com