শনিবার, ০১:০৮ পূর্বাহ্ন, ২২ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য ওয়াজ ও দোয়া মাহফিল  গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা গৌরনদীতে ইয়াবা কেনার অভিযোগে কলেজ কর্মচারীকে গণধোলাই তরুণদের দক্ষতা উন্নয়নের স্পৃহা জাতীয় স্বার্থমুখী হতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গুলি, নিহত ৮

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৭৭ বার পঠিত

ইকুয়েডরের দক্ষিণ পশ্চিমের সান্তা লুসিয়া শহরে একটি নাইট ক্লাবের বাইলে গুলিতে অন্তত আটজন নিহ হয়েছেন। গতকাল রবিবার রাতে এই ঘটনা ঘটে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

পুলিশ জানিয়েছে, দেশের প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া কিছুদিন আগে চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন। যার অন্যতম গুয়ায়াস অঞ্চল। সান্তা লুসিয়া তারই অন্যতম শহর। যেখানে ৩৮ হাজার মানুষ বসবাস করেন।রবিবার ওই শহরের একটি নাইট ক্লাবের সামনে বন্দুকধারীরা গুলি চালায়।

ঘটনাস্থলেই সাতজন নিহত হন। পড়ে হাসপাতালে মৃত্যু হয় আরও এক ব্যক্তির। আহত দুইজন এখনো হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন।

ইকুয়াডোরে দীর্ঘদিন ধরেই গ্যাং ওয়ার চলছে। সে কারণেই দেশের চারটি অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করতে বাধ্য হয়েছেন প্রেসিডেন্ট। তারই অন্যতম এই সান্তা লুসিয়া।

পুলিশ জানিয়েছে, দুইটি পিক আপ ট্রাক করে ঘটনাস্থলে পৌঁছায় বন্দুকধারীরা। স্থানীয় সময় রাত সোয়া একটা নাগাদ নাইট ক্লাবের বাইরে প্রচুর মানুষ ছিলেন। তারা রাস্তায় বসে পানাহার করছিলেন। সে সময় আচমকা ওই বন্দুকধারীরা গুলি চালাতে শুরু করে। ঘটনাস্থল থেকে পুলিশ প্রায় ৮০০ কার্তুজের খোল উদ্ধার করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com