সোমবার, ০৫:১১ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গৌরনদীতে লাশবাহী এম্বুলেন্স উল্টে খাদে ॥ আহত ৪

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৯২ বার পঠিত

রোববার দিবাগত গভীর রাতে বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদী উপজেলার বার্থীতে লাশবাহী এম্বুলেন্স উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে ৪ জন আহত হয়েছে। তবে গুরুতর আহত হওয়ার মতো কোন ঘটনা ঘটেনি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানান, রাজধানী ঢাকা থেকে স্বজনরা একটি লাশ নিয়ে ঢাকা মেট্রো ছ ৭১-৩৩২৫ নম্বরের একটি এম্বুলেন্স যোগে পটুয়াখালী জেলার বাউফল উপজেলার দাসপাড়া এলাকায় যাচ্ছিল।
রোববার দিবাগত রাত ১টার দিকে লাশবাহী এম্বুলেন্সটি গৌরনদী উপজেলার বার্থী এলাকা অতিক্রমকালে চালক নিয়ন্ত্রন হারায়। ফলে এম্বুলেন্সটি উল্টে মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে লাশের ৪ স্বজন আহত হয়। তবে কেউ গুরুতর আহত হয়নি। গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশনের কর্মীরা ও হাইওয়ে থানা পুলিশের সদস্যরা মিলে লাশ ও আহতদেরসহ এম্বুলেন্সটি উদ্ধার করে উদ্ধার করে গন্তব্যে পাঠিয়ে দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com