বুধবার, ০৪:২৬ অপরাহ্ন, ২৮ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
কাকরাইল মারকাজের প্রবীণ মুরুব্বি ডা. সাইফুদ্দিন আর নেই গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উদ্‌যাপন আন্তর্জাতিক রেমিট্যান্স যোদ্ধা সংসদ আনুষ্ঠানিক ঘোষণা গৌরনদীতে অনুমোদনহীন কসমেটিকস বিক্রি, দুই দোকানকে ১০ হাজার টাকা জরিমানা গৌরনদীতে স্বেচ্ছাসেবী সংগঠনের নবগঠিত কমিটির ইউএনও কে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে মানবিক সংগঠনের নবগঠিত কমিটির ইউএনওকে ফুলেল শুভেচ্ছা গৌরনদীতে নাশকতার পরিকল্পনার অভিযোগে ১৫ জন, গ্রেপ্তার ৭, পলাতক ২৫-৩০ গৌরনদী প্রেসক্লাবের ফ্যামিলি ডে-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সরকার অনুমোদন দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, আঘাত হানবে যেসব এলাকায়

চট্টগ্রামে বজ্রবৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১২৭ বার পঠিত

চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোতে সকাল থেকে বজ্রবৃষ্টি ও ঝড় হতে পারে বলে জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।  সোমবার (১২ মে) সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে তিনি লেখেন, আজ প্রায় সারাদিন কাটার মাস্টার মোস্তাফিজের মতো প্রকৃতি একটার পর একটা কাটা মারবে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর ওপরে দিয়ে। নিচে সংযুক্ত ছবিতে দেখতে পারছেন প্রথম কাটার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের মধ্যে চট্টগ্রাম শহরের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করবে। এর পরে প্রায় ৩ ঘণ্টা পর ২য় কাটার (সকাল ৯ টার পর থেকে ১২ টার মধ্যে) ও ৬ ঘণ্টা পরে ৩য় কাটার (দুপুর ১২ টার পর থেকে দুপুর ৩ টার মধ্যে) চট্টগ্রাম শহরের ওপর দিয়ে অতিক্রম করা শুরু করার আশঙ্কা করা যাচ্ছে।

তিনি লেখেন, আজ প্রায় সারাদিন একের পর এক বজ্রবৃষ্টি ও ঝড় ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি জেলায় সৃষ্টি হয়ে প্রথমে রংপুর বিভাগের জেলাগুলোর উপর দিয়ে প্রবেশ করে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হবে। এর পরে সেই ঝড় মেঘালয় পর্বতের উপর দিয়ে ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে ভারতের ত্রিপুরা ও আসাম রাজ্যের ওপর দিয়ে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে অতিক্রম করে মায়ানমারের দিয়ে অগ্রসর হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে এক পোস্টে তিনি লেখেন, ‘ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে আবারও রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com