রবিবার, ১১:৪৩ পূর্বাহ্ন, ১৫ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

নিষিদ্ধ আ. লীগের সঙ্গে যোগাযোগ : চট্টগ্রামের সেই এসপি গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

নজরদারিতে রাখা চট্টগ্রামের রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কর্মরত পুলিশ সুপার মোহাম্মদ জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গতকাল শনিবার রাতে নগরীর পাঁচলাইশ থানায় জাহাংগীরের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা মামলা হয়েছে।

ফ্যাসিস্টদের সঙ্গে যোগাযোগের অভিযোগে মামলা হয়েছে জানিয়ে ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, ‘ওই মামলায় এসপি জাহাংগীরকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানায় নেওয়া হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন আছে।’

মোহাম্মদ জাহাংগীর আলম চট্টগ্রামে আরআরএফ’র ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে কর্মরত আছেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগের তথ্য পেয়ে গত ১০ নভেম্বর জাহাংগীরের ব্যক্তিগত ও অফিশিয়াল দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। কর্মস্থলে তাকে নজরদারিতে রাখা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com