সোমবার, ০৬:৫৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

‘শেখ মুজিবের করা কালো আইনেই আ.লীগ নিষিদ্ধ সম্ভব’

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১০ মে, ২০২৫
  • ১০৬ বার পঠিত

শেখ মুজিবুর রহমানের প্রণীত ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৯ ধারা ব্যবহার করেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যেতে পারে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের শৈলকুপা নতুন বাজারে বণিক সমিতির আয়োজনে সর্বস্তরের নাগরিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আওয়ামী লীগ গণহত্যাকারী, খুনি ও ফ্যাসিস্ট একটি দল। জাতিসংঘের প্রতিবেদনে স্পষ্টভাবে বলা হয়েছে—জুলাই বিপ্লবে তারা দুই হাজার মানুষকে হত্যা করেছে, ৩০ হাজারকে পঙ্গু করেছে। এ সহিংসতার নেপথ্যে একমাত্র আওয়ামী লীগেরই অবদান রয়েছে। কাজেই শেখ মুজিবের রেখে যাওয়া কালো আইনেই এই দলকে নিষিদ্ধের উপাদান স্পষ্ট।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, গত ১৭ বছরে দেশে ৭০০ মানুষকে খুন করা হয়েছে, সাড়ে চার হাজার মানুষ বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন। গায়েবি মামলার সংখ্যা ৬০ লাখ ছাড়িয়েছে। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হবে এবং দেশের মানুষ আওয়ামী লীগের বিচার করে আইনের শাসন প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ।

সভায় আরও উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, পৌর বিএনপি সভাপতি আবু তালেব মিয়া, সাধারণ সম্পাদক সেলিম রেজা ঠান্ডু, সিনিয়র সহসভাপতি মিজানুর রহমান বাবলু, বণিক সমিতির সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক আব্দুর সবুর খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com