সোমবার, ০৬:১০ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

জুলাই হত্যাকাণ্ডের স্বচ্ছ বিচার দেখতে চায় ইইউ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১০২ বার পঠিত

বাংলাদেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডে জড়িতদের বিচার প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ সোমবার সকালে জাতীয় প্রেস ক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের আয়োজনে ডিক‍্যাব টকে তিনি এ কথা বলেন।

জুলাই হত‍্যাকাণ্ডে জড়িতদের বিচারের তাগিদ দিয়ে ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘সেই বিচার প্রক্রিয়া স্বচ্ছ করা জরুরি।’

চলমান সংস্কার কাজে সমর্থন জানিয়ে মিলার বলেন, ‘এ কাজে পর্যাপ্ত সময় দেওয়ার কথা বলছে ইউরোপীয় ইউনিয়ন। নির্বাচন কবে হবে তা বাংলাদেশের নিজস্ব ব‍্যাপার। এ নিয়ে কোনো পক্ষের ওপরই ইউরোপের কোনো চাপ নেই।’

এ সময় তিনি বলেন, ‘রাখাইনে মানবিক করিডরকে সমর্থন করছে ইইউ। তবে করিডর স্থাপন হোক বা না হোক, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক ও খাদ্য সহায়তা দিতে পাশে থাকবে ইইউ। প্রয়োজন মাফিক আর্থিক সহায়তা বৃদ্ধিতে কাজ করছে ইইউ।’

মাইকেল মিলার আরও বলেন, ‘বিদেশে পাচার হওয়া টাকা ফেরানো আইনি প্রক্রিয়া। এতে সময় লাগবে।’

ডিকাব সভাপতি এ কে এম মঈনুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক আরিফুজ্জামান মামুন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com