সোমবার, ০৬:৩৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

৪ জেলেকে নিয়ে গেছে আরাকান আর্মি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১ মে, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

কক্সবাজারের টেকনাফের নাফ নদ থেকে ৪ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে টেকনাফের দমদমিয়া সংলগ্ন লাল দ্বীপের কাছে এ ঘটনা ঘটে।

অপহৃত জেলেরা হলেন আরাফাত উল্লাহ (২১), আনিস উল্লাহ (২২), মো. জাবের (১৪) ও আনোয়ার সাদেক (২৭)। তারা টেকনাফের জাদিমুড়া ২৭নং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নুর জানান, প্রতিদিনের মতো আজ সকালেও ড্রামের ভেলা দিয়ে নাফ নদে মাছ ধরতে যান কয়েকজন জেলে। এ সময় মিয়ানমার থেকে আসা আরাকান আর্মির সদস্যরা অস্ত্রের মুখে জিম্মি করে তাদের নৌকাসহ অপহরণ করে নিয়ে যায়। তবে তাদের মধ্যে কয়েকজন জেলে সাঁতরে তীরে ফিরে আসতে সক্ষম হয়। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

স্থানীয় জেলে মোহাম্মদ আলম বলেন, ‘আরাকান আর্মির কারনে নদীতে নামলেই আতঙ্ক কাজ করে। প্রায় সময়ই এমন ঘটনা ঘটে। আজও ৪ জন জেলেকে ধরে নিয়ে যাওয়ার খবর পেলাম।’

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ‘জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com