সোমবার, ১০:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

পাঁচ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে রিয়ালকে হারিয়ে চ্যাম্পিয়ন বার্সা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৩০ বার পঠিত

কোপা দেল রে’র ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ৩-২ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছে বার্সেলোনা। বাংলাদেশ সময় রবিবার ভোরে এল ক্লাসিকোর এই মহারণে অতিরিক্ত সময়ের গোলে শেষ হাসি হাসে বার্সেলোনা।

ম্যাচের প্রথমার্ধের ২৮ মিনিটে পেদ্রির গোলে এগিয়ে যায় বার্সেলোনা। কোনো গোল হজম না করে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বার্সা।

তবে বিরতির পর ৭০ মিনিটে ফ্রি-কিক থেকে গোল করে রিয়াল মাদ্রিদকে সমতায় ফেরায় কিলিয়ান এমবাপ্পে। এর ঠিক ৭ মিনিট পরেই চুয়ামেনির গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। মাচের শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে রিয়ালের জালে বল পাঠিয়ে বার্সাকে সমতায় ফেরান তরেস।

এতে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচ। অতিরিক্ত সময়ে বেশি আক্রমণাত্মক খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ১১৬ মিনিটের মাথায় লুকা মদ্রিচের ভুল পাসে বল পেয়া যায় জুলেস কুন্দে। বক্সের বাইরে থেকে কুন্দের নেওয়া শট রিয়ালের জালের দেখা পায়। কুন্দের এই গোলেই কোপা দেল রে’র শিরোপা ঘরে তোলে বার্সেলোনা।

এদিকে ম্যাচের শেষ বাঁশি বাজার মিনিটখানেক আগে এমবাপ্পে ফ্রি কিক না পাওয়ায় রিয়ালের বেঞ্চ উত্তেজিত হয়ে ওঠে। ক্ষুব্ধ হয়ে রেফারির দিকে তেড়ে যাচ্ছিলেন ডিফেন্ডার রুডিগার। তবে সতীর্থরা তাকে থামান।

এ সময় বেঞ্চ থেকে রেফারি বেনগোচেয়ার দিকে কিছু একটা ছুঁড়ে মারা হয়।তবে কে ছুঁড়ে মেরেছে তা তাৎক্ষণিকভাবে বোঝা যায়নি। এরপর রুডিগারকে লাল কার্ড দেখা রেফারি বেনগোচেয়ার। এর কিছুক্ষণ পর লুকাস ভাসকেজকেও লাল কার্ড দেখান রেফারি।

এই নিয়ে চলতি মৌসুমের এল ক্লাসিকোর তিনটিতেই রিয়ালকে হারাল বার্সেলোনা। গত অক্টোবরে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীদের তাদের মাঠেই ৪-০ গোলে বিধ্বস্ত করেছিল বার্সা। এরপর জানুয়ারিতে সৌদি আরবের জেদ্দায় স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল উড়ে গিয়েছিল ৫-২ গোলের বড় ব্যবধানে।

শিরোপা জয়ের আনন্দ নিয়ে আগামী বুধবার ইন্টার মিলানের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে খেলবে বার্সেলোনা। লা লিগাতে তারা রিয়ালের চেয়ে চার পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com