সোমবার, ১০:০৩ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ৯৭ বার পঠিত

নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।

আজ শনিবার লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে খেলতে নেমেছে দুদল। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় ম্যাচটি শুরু হবে।

চলমান বাছাইপর্বে পাকিস্তানে বাংলাদেশসহ ৬টি দল সেখানে অংশগ্রহণ করেছে। যেখানে শীর্ষ ২টি দল জায়গা পাবে ভারত বিশ্বকাপে। টুর্নামেন্টে নিজেদের প্রথম তিন ম্যাচে জয় নিয়ে বিশ্বকাপের পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে চতুর্থ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের নারীদের কাছে হেরে কিছুটা শঙ্কায় পড়েছে টাইগ্রেসরা।

৫ ম্যাচের বাছাইপর্বে ৪ ম্যাচ শেষে বাংলাদেশের পয়েন্ট ৬। সমান ম্যাচে উইন্ডিজের পয়েন্ট ৪। ৩ ম্যাচ শেষে সবগুলো ম্যাচ জিতে পাকিস্তানের পয়েন্টও ৬। বাংলাদেশের পরের ম্যাচ পাকিস্তানের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ জিতলে সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। তবে যদি হেরে যায়, তাহলেই পড়বে কিছুটা শঙ্কায়।

পাকিস্তানের পয়েন্ট সেক্ষেত্রে ৮ বা তার বেশি হবে। আর ওয়েস্ট ইন্ডিজ শেষ ম্যাচে থাইল্যান্ডকে হারালে ও স্কটল্যান্ড আয়ারল্যান্ডকে হারালে তিন দলেরই সমান ৬ পয়েন্ট হবে। সেখানেই চলে আসবে রানরেটের হিসাব। যদিও এক্ষেত্রে বেশ এগিয়েই আছে বাংলাদেশ। তবে বাংলাদেশের হারের ধরন যদি খারাপ হয় ও বাকি দুই দল বড় ব্যবধানে জেতে তাহলে শঙ্কা থেকেই যায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com