সোমবার, ০৪:৪০ পূর্বাহ্ন, ২৭ জুলাই ২০২৬, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ হজের প্রাথমিক নিবন্ধন শুরু সোমবার, যেতে পারবেন না যারা ‘ক্রসফায়ারে’ একরামুল হত্যা : হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল কোনো বাধা ছাড়াই দেশত্যাগের সমঝোতায় পদত্যাগ করেন সাহাবুদ্দিন বিশ্বকাপ শেষে প্রথমবার জনসমক্ষে মেসি জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা পছন্দ-অপছন্দ ও রাজনীতির ঊর্ধ্বে উঠে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বাস রুটে আসছে বড় পরিবর্তন সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আন্দোলন সফল, এবার কি ভোটের রাজনীতিতে নামবে ‘ককরোচ জনতা পার্টি’

সাগরের তলে অদ্ভুত এক কাঠামো, অবাক বিজ্ঞানীরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

এই স্থাপনা ১০ হাজার বছর আগে নির্মিত—এমনটাই দাবি করছেন কিছু গবেষক। যদি সেটি সত্য হয়, তাহলে এটি মিশরের পিরামিড যা ৪ হাজার ৫০০ বছরের পুরোনো বা স্টোনহেঞ্জ যেটি ৫ হাজারবছরের পুরোনো সেগুলোর চেয়েও প্রাচীন হবে এটি। অর্থাৎ, এই পিরামিডই হতে পারে মানবজাতির সবচেয়ে প্রাচীন স্থাপত্য!

রহস্য এখানেই শেষ নয়

জাপানে সভ্যতার সূচনা নিয়ে যে সময়কাল ইতিহাসে লেখা রয়েছে, এই পিরামিড তার প্রায় ১২ হাজার বছর আগের। তাহলে কি এতদিন ধরে আমাদের জানা সভ্যতার সূচনার ইতিহাসই ভুল ছিল? একটা প্রশ্ন তো থেকেই গেল!

কে বানিয়েছে এই পিরামিড?

এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, এটি প্রকৃতিই গড়েছে না কি মানুষ। বিজ্ঞানীরা বলছেন, প্রাকৃতিক প্রক্রিয়াতেই এমন গঠন তৈরি হতে পারে। তবে যদি এটি মানুষের হাতে তৈরি হয়, তবে প্রশ্ন আসে—কে সেই নির্মাতা? কোথা থেকে এল তারা?

জলতলের এই রহস্যময় স্থাপত্য এখন নতুন করে আলোড়ন তুলেছে গবেষকদের মধ্যে। বিশ্বজুড়ে ইতিহাসবিদ, প্রত্নতাত্ত্বিক ও বিজ্ঞানীদের নজর এখন এই অজানা অতীতে।

ইতিহাসের নতুন পাঠ?

এখন প্রশ্ন একটাই—আমাদের ইতিহাস কি শুধু যতটুকু আমরা জানি, ততটুকুই? নাকি সমুদ্রের নিচে, জঙ্গলের গহিনে কিংবা মরুভূমির বালুকায় লুকিয়ে রয়েছে আরও অজানা সভ্যতার চিহ্ন? ইউকিউ দ্বীপের পিরামিড হয়তো সেই প্রশ্নের প্রথম উত্তর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com