সোমবার, ০৬:২৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসির জোড়া গোলে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালে মায়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
  • ১১৫ বার পঠিত

লিওনেল মেসি ম্যাজিকে আরও একবার উদ্ধার হলো ইন্টার মায়ামি। কনকাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ আটের দ্বিতীয় লেগে ১ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ৩-১ ব্যবধানে জয় পায় দলটি। যেখানে প্রথমে লেগে ১-০ গোলে হেরে আসা মায়ামি দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে জিতে আসরটির সেমিফাইনালে উঠল।

আজ বৃহস্পতিবার চেজ স্টেডিয়ামে খেলার শুরুতেই এলএএফসির অ্যারন লং গোল করে বসেন। নবম মিনিটে তার করা এই গোলে মায়ামি অ্যাগ্রিগেটে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। তখন মনে হচ্ছিল, মায়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে।

তবে মেসি কল্যাণে ৩৫তম মিনিটে সমতায় ফেরে মায়ামি। ডিফেন্ডারদের ভিড়ের মধ্য থেকে ডিফ্লেক্টেড একটি বল পেয়ে যান, সেটা তিনি দারুণ এক শটে পাঠান জালে। তবে সামগ্রিক লড়াইয়ে সমতা ফেরাতে আরও একটা গোল প্রয়োজন ছিল। সেটা ফ্লোরিডার দলটা পায় ৬১তম মিনিটে। ফেদেরিকো রেদন্দোর ক্রস থেকে নোয়া অ্যালেন হেড করে গোল করেন। হুগো লরিস কিছুই করতে পারেননি।

শেষে এলএএফসি-র ডিফেন্ডার মারলনের এক ভুলে বল হাতে লাগে। তখন হুগো লরিস বল ধরতে ছুটে আসছিলেন। সেই মুহূর্তে রেফারি পেনাল্টি দেন। সবাই জানত, কে শট নেবেন। মেসিই এগিয়ে আসেন। ২০২২ বিশ্বকাপ ফাইনালের মতো আবারো লরিস বনাম মেসি এবং এবারও জয়ী হন মেসি।

৮৪তম মিনিটে নেওয়া এই পেনাল্টিতে ইন্টার মায়ামি ৩-১ ব্যবধানে এগিয়ে যায়। শেষ মুহূর্তে এলএএফসি-র ডেনিস বুয়াঙ্গা সুযোগ পেলেও গোল করতে পারেননি। গোলকিপার অস্কার উস্তারি দুর্দান্ত সেভ করেন। ফলে শেষ হাসিটা মেসির দলই হাসে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com