সোমবার, ০৬:২৫ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

সবার আগে শিরোপা উদযাপন পিএসজির

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩২ বার পঠিত
৬টি ম্যাচ বাকি থাকতেই ফরাসি লিগ ‘আঁ’ এর শিরোপা জিতে নিয়েছে পিএসজি। এতে ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে প্রথম ক্লাব হিসেবে শিরোপা নিশ্চিত করেছে ফরাসি এই দলটি। লিগে ১৩তম এবং টানা চতুর্থ শিরোপা জয়ের পথে পুরো মৌসুমে অপরাজিত থাকে ফরাসি জায়ান্টরা।

গত রাতে অঁজের বিপক্ষে ড্র করলেই শিরোপা নিশ্চিত হয়ে যেত পিএসজির।

ড্র নয়, ম্যাচটা তারা জিতেছে ১-০ গোলে। আর তাতেই ম্যাচ শেষে প্যারিসে হলো শিরোপা-উৎসব।লিগে এই মৌসুমে এখনো কোনো ম্যাচ হারেনি পিএসজি। ২৮ ম্যাচে ২৩ জয় ও পাঁচ ড্রয়ে তাদের পয়েন্ট ৭৪।

এক ম্যাচ কম খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুই নম্বরে মোনাকো।লিগে সর্বশেষ ১৩ আসরে পিএসজি চ্যাম্পিয়ন হয়েছে ১১ বার। মধ্যে ২০১৬-১৭ ও ২০২০-২১ মৌসুমে রানার্স-আপ হয়েছে দলটি।

ম্যাচের একমাত্র গোলটি করেন ডিজায়ার ডউ।

ম্যাচের ৫৫ মিনিটে খিচা কাভারাস্কেইয়ার ক্রসে  দারুণ এক ভলিতে জালের ঠিকানা খুঁজে পান এই ফরাসি ফরোয়ার্ড।পিএসজির সামনে সুযোগ আছে এই মৌসুমে ট্রেবল জেতার। লিগ জয়ের আগে ফরাসি কাপের ফাইনালে জায়গা করে নিয়েছে। ওদিকে চ‍্যাম্পিয়নস লিগে দারুণ ফর্মে থাকা লিভারপুলকে হারিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com