সোমবার, ০৬:২৪ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ভারত থেকে দেশে ফিরল বাংলাদেশ ফুটবল দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ১১৩ বার পঠিত

ভারত থেকে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ শেষে আজ বুধবার বিকেলে ঢাকায় পৌঁছেছে লাল সবুজের দল। সকালে শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর থেকে কলকাতা হয়ে ঢাকায় পৌঁছান জামাল-হামজারা।

এ ম্যাচে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তিনি এবার তার ক্লাব ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে আগামীকাল বাংলাদেশ ত্যাগ করবেন হামজা। আগামী ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আসবেন এই তারকা ফুটবলার।

হামজা ছাড়া অন্য ফুটবলারদের অনেকে ক্লাবের ক্যাম্পে যোগ দেবেন, আবার অনেকে ঈদের ছুটি কাটাতে সরাসরি বাড়িতে যাবেন।

এর আগে ভারত ম্যাচের জন্য ২৮ ফেব্রুয়ারি জাতীয় দলের ক্যাম্প শুরু হয়েছিল। এর কয়েকদিন আগে থেকেই স্থগিত ছিল ঘরোয়া ফুটবল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com