সোমবার, ০৯:০৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আর্জেন্টিনার বিপক্ষে গত ৬ বছর জেতেনি ব্রাজিল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ৯৯ বার পঠিত

বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। তাদের মুখোমুখি লড়াই ঘিরে বরাবরই উন্মাদনা তৈরি হয়। তবে গত কয়েক বছর আর্জেন্টিনার উত্থান ও ব্রাজিলের পতন লড়াইগুলো কিছুটা পানসে হয়ে গেছে। তবে ফের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ম্যাচ ঘিরে উত্তেজনা ক্রমে দানা বাঁধছে।

আগামীকাল বুধবার সকালে দক্ষিণ আমেরিকা অঞ্চলের (কনমেবল) বিশ্বকাপ বাছাইয়ে মুখোমুখি হবে আর্জেন্টিনা–ব্রাজিল। যদিও দুই দলের সবচেয়ে বড় দুই তারকা তারকা লিওনেল মেসি ও নেইমার না থাকলেও এই ম্যাচ ঘিরে উত্তাপের কমতি নেই।

অবশ্য এরই মধ্যে ম্যাচটিকে কেন্দ্র করে শুরু হয়েছে নানা আলাপ–আলোচনা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি প্রতিপক্ষ ব্রাজিলকে সমীহ করার কথা বলেছেন। আর ব্রাজিল অধিনায়ক মার্কিনিওস বলেছেন, টানা ব্যর্থতার পর এবার তাদের জেতার পালা।

সবশেষ কাতার বিশ্বকাপ জয়ের পর থেকে আর্জেন্টিনা রীতিমতো উড়ছে। বিশ্বকাপ বাছাইয়েও বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান এখন সবার ওপরে। তবে অন্যদিকে সেই একই বিশ্বকাপ থেকে ধুঁকছে ব্রাজিলের ফুটবল। গত বছর কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল থেকে তারা বিদায় নিয়েছে। ভালো করতে পারছে না বিশ্বকাপ বাছাইয়েও।

আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের সাম্প্রতিক রেকর্ডও হতাশাজনক। সর্বশেষ চার ম্যাচের মধ্যে কোনোটিতেই জেতেনি ব্রাজিল। ৩টিতে হেরেছে, ড্র করেছে আরেক ম্যাচে।

২০২৩ সালের নভেম্বরে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিল সর্বশেষ মাঠে নেমেছিল। মারাকানায় মারামারি ও সংঘর্ষের সেই ম্যাচে আর্জেন্টিনা জিতেছিল ১–০ গোলে। এর আগে ২০২১ সালের নভেম্বরে কাতার বিশ্বকাপের বাছাইয়ে আর্জেন্টিনা–ব্রাজিলের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছিল।

একই বছরের সেপ্টেম্বরেও দুই দলের মুখোমুখি হওয়ার কথা ছিল, কিন্তু নানা বিতর্কিত ঘটনায় বাতিল হয়েছিল সেই ম্যাচ। এর আগে ২০২১ সালের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচে আনহলে দি মারিয়ার একমাত্র গোলে ব্রাজিলকে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। ২০১৯ সালের নভেম্বরে সৌদিতে দুই দলের মুখোমুখি প্রীতি ম্যাচেও ১–০ গোলে জিতেছিল আর্জেন্টিনা।

এদিকে আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের জয় খুঁজতে হলে যেতে হবে ২০১৯ সালের জুলাইয়ে। কোপা আমেরিকার সেমিফাইনালে সেবার আর্জেন্টিনাকে ২–০ গোলে হারিয়েছিল ব্রাজিল। জয়ের পথে ব্রাজিলের হয়ে গোল করেছিলেন গ্যাব্রিয়েল জেসুস ও রবার্তো ফিরমিনো। অর্থাৎ ব্রাজিলের জয়ের খোঁজে ফিরতে হলো প্রায় ৬ বছর আগে।

বুয়েনস এইরেসে বুধবারের ম্যাচ দিয়ে ব্রাজিল তাদের জয়খরা ঘুচাবে নাকি আর্জেন্টিনা জয়রথ অব্যাহত রাখবে, সেটাই দেখার অপেক্ষা।

ব্রাজিল–আর্জেন্টিনা সর্বশেষ ৫ ম্যাচ

তারিখ   ফল

২১ নভেম্বর ২০২৩          ব্রাজিল ০–১ আর্জেন্টিনা

১৬ নভেম্বর ২০২১          ব্রাজিল ০–০ আর্জেন্টিনা

১০ জুলাই ২০২১             ব্রাজিল ০–১ আর্জেন্টিনা

১৫ নভেম্বর ২০১৯          ব্রাজিল ০–১ আর্জেন্টিনা

২ জুলাই ২০১৯ ব্রাজিল ২–০ আর্জেন্টিনা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com