সোমবার, ০৯:৩৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই: সোহেল তাজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৭৫ বার পঠিত

বাংলাদেশের রাজনীতিতে ফেরার কোনো আগ্রহ নেই বলে জানিয়েছেন দেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদের ছেলে ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে চাউর হয়েছে, সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজের নেতৃত্বে আওয়ামী লীগ পুনর্গঠন হচ্ছে। এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্ট থেকেই এই খবর ছড়াতে থাকে। তবে এবার রাজনীতিতে ফেরার কথা অস্বীকার করলেন সোহেল তাজ।

গতকাল রবিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সংবাদ শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমাকে একা ছেড়ে দেন। আমার বাংলাদেশের এই নোংরা পচা নষ্ট রাজনীতিতে আসার কোনো ইচ্ছা বা আগ্রহ নাই।’

যদিও এর আগে বিভিন্ন সময় একই কথা বলেছেন সোহেল তাজ। সম্প্রতি একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, ‘আওয়ামী লীগ পুনর্গঠন নিয়ে কারও সঙ্গে আমার কোনো আলোচনা হয়নি। আমি এই ব্যাপারে কিছুই জানি না। মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতা আর জনগণের নীতি-আদর্শভিত্তিক দল ছিল আওয়ামী লীগ। বাকশালে সেই আওয়ামী লীগ বিলুপ্ত হয়। আওয়ামী লীগকে পুনর্গঠন করতে হলে একাত্তরের আগের আদর্শে ফিরে যেতে হবে।’

তিনি বলেন, ‘নোংরা, পচা রাজনীতিতে আমার আগ্রহ নেই।’

আওয়ামী লীগ পুনর্গঠন হলে নেতৃত্ব দেবেন সাবের হোসেন চৌধুরী ও সোহেল তাজ- লেখক, অনলাইন অ্যাক্টিভিস্ট ও ব্লগার পিনাকী ভট্টাচার্যের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন সোহেল তাজ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com