মঙ্গলবার, ১০:৪১ অপরাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

চট্টগ্রামে যুবদল-ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৪, ওসি প্রত্যাহার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৮ বার পঠিত

চট্টগ্রাম নগরের খুলশী থানার কুসুমবাগ আবাসিক এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে যুবদল–ছাত্রদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধ এবং দুইজন ছুরিকাহত হয়েছে। এদিকে, ঘটনার পর সংশ্লিষ্ট থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (২১ মার্চ) রাতে কুসুমবাগের ডেবার পাড়ে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, আহতরা হলেন জিহাদুর রহমান জিয়াদ, কামাল হোসেন, আনোয়ার হোসেন মোনা ও রমিজ। এদের মধ্যে জিয়াদ ও কামাল যুবদলের সদস্য।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের শুভেচ্ছা ব্যানার লাগানোকে কেন্দ্র করে বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম এবং নগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিনের অনুসারীদের মধ্যে এ ঘটনা ঘটে। এর মধ্যে শাহ আলম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদের অনুসারী এবং তুহিন বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মীর হেলালের অনুসারী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. জাহাঙ্গীর বলেন, ‘জিইসি মোড় এলাকায় ঈদের শুভেচ্ছা ব্যানার টাঙানোকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে গোলাগুলি ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুজন গুলিবিদ্ধ এবং দুজন ছুরিকাহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ মোতায়েন রয়েছে।’

এদিকে গোলাগুলির ঘটনার পর সিএমপি কমিশনার হাসিব আজিজ স্বাক্ষরিত এক আদেশে খুলশী থানার ওসি মুজিবুর রহমানকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। একইসাথে কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আফতাব হোসেনকে খুলশী থানার ওসি হিসেবে যোগদানের আদেশ দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com