বুধবার, ০৪:০৮ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুবিধা নিলে বিশ্ব অগ্রগতিতে ভূমিকা রাখবে বাংলাদেশ : জহির উদ্দিন স্বপন ঢাবির দুই স্থানে ককটেল বিস্ফোরণ, আহত ২ টুঙ্গিপাড়ায় লগি-বৈঠা নিয়ে বিক্ষোভ, পুলিশের গাড়িতে আগুন বুকার পুরস্কার পেলেন ব্রিটিশ লেখক এম জন হ্যারিসন আপিল না করায় শেখ হাসিনা দেশে ফিরলেই মৃত্যুদণ্ড কার্যকর: চিফ প্রসিকিউটর ডার্ক কমেডিতে প্রথমবার তাসনিয়া ফারিণ পরকীয়া : এক দিনেই ৯২ হাজার কোটি টাকা হারালেন এনভিডিয়া প্রধান শেখ হাসিনা বেঁচে আছেন নাকি মারা গেছেন, জানি না: নুর ২৪ ঘণ্টায় নাশকতার চেষ্টাকালে হাতেনাতে গ্রেপ্তার ৩৩ প্রত্যর্পণ চুক্তিতেই শেখ হাসিনাকে দেশে ফিরতে হবে: তথ্য উপদেষ্টা

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে হত্যা মামলার আসামি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শেখ শাহিনুল হক শাহীন (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শাহীন দৌলতপুর কাত্তিককুল এলাকার আব্দুর রশিদের ছেলে।

শনিবার (১৫ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বাগমার মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এ ঘটনা ঘটে।

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানোয়ার হোসেন মাসুম বলেন, নিহত শাহীন নগরীর দৌলতপুরের হুজি শহিদ হত্যা মামলার আসামি। তিনি বিভিন্নস্থানে আত্মগোপনে ছিলেন।

তিনি আরও বলেন, বাগমারা মারকাজুল উলুম মাদ্রাসার পেছনে এক ব্যক্তির মরদেহ পড়ে আসে এমন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। সেখানে গিয়ে আমরা শাহীনের মরদেহ শনাক্ত করি। দুর্বৃত্তরা শাহীনের কান বরাবর একটি গুলি করেছে। গুলিটি তার মাথা ভেদ করে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com