শুক্রবার, ০২:৪০ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

পাঁচ দিন ধরে খোঁজ নেই এডিসি রাশেদুলের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত

গত পাঁচ দিন ধরে খোঁজ নেই বরিশাল মহানগরের ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলামের। গত রবিবারথেকে নিজ কর্মস্থলে আসছেন না তিনি। আর এ বিষয়ে কোনও মন্তব্য করতে চান না বরিশাল মহানগর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. শরীফউদ্দীন।

তবে নাম প্রকাশ না করার শর্তে ট্রাফিক পুলিশ বিভাগের এক কর্মকর্তা জানিয়েছেন, গত সেপ্টেম্বর মাসে মহানগর পুলিশের এডিসি হিসেব যোগ দেন রাশেদুল ইসলাম। পরে তিনি ট্রাফিক বিভাগের দায়িত্বে আসেন। রবিবার (৯ মার্চ) দুপুর দুইটার দিকে কাউকে কিছু না বলে বেরিয়ে যান তিনি। এরপর থেকে তার কোনও খোঁজ নেই।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, গত রবিবার থেকে কর্মস্থলে আসছেন না অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (এডিসি) রাশেদুল ইসলাম।

তিনি আরও বলেন, কর্মস্থলে না আসার বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানতে পেরেছি জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থী হত্যার ঘটনায় করা একটি মামলায় রাশেদুল ইসলাম আসামি হয়েছেন। তার কর্মস্থলে অনুপস্থিত থাকার বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সকে অবগত করা হয়েছে। তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন।

জানা গেছে, জুলাই অভ্যুত্থানে ঢাকার রামপুরা এলাকায় বিল্ডিংয়ের কার্নিশে ঝুলতে থাকা  ছাত্রদের গুলি করে পুলিশ। সেই ঘটনায় রামপুরা থানায় মামলার আসামি এডিসি রাশেদ। ঢাকার মামলায় গ্রেফতার থেকে বাচঁতে বরিশাল থেকে পালিয়ে গেছেন এডিসি রাশেদ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com