শুক্রবার, ০২:১৩ পূর্বাহ্ন, ১৩ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ হাসিনাকে ফেরত পাঠাতে চায় ভারত-বিবিসি বাংলা গৌরনদীতে ফিরোজা কেরাতুল কুরআন  এতিমখানা ও মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপিত গৌরনদীতে হিউম্যান ফর হিউম্যানিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি যুদ্ধের আগের অবস্থায় আর ফিরবে না হরমুজ প্রণালি: স্পিকার গালিবাফ মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাঁদশী ঈশ্বর চন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক শিবানন্দ চক্রবর্তীর পরলোকগমন, বিভিন্ন মহলের শোক মফস্বলে ৫০০, ঢাকায় কত টাকা নির্ধারণ হলো স্কুলের ভর্তি ফি স্বর্ণের দামে বড় সুখবর, টানা তৃতীয় দফায় কমলো দাম জলবায়ু সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার লাশও এ দেশে আসবে না: মাহমুদা মিতু

শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে গৌরনদীতে মহিলা দলের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

মাগুরায় ৮ বছরের শিশু আছিয়া ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে বুধবার দুপুরে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী উপজেলা মহিলা দলের আহ্বায়ক তাসলিমা বেগমের সভাপতিত্বে বুধবার দুপুর ১২টায় উপজেলা সদরের গৌরনদী বাসস্টান্ডে বরিশাল ঢাকা মহাসড়কের উপর এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধন ও সমাবেশ কারীরা মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশু আসিয়ার ধর্ষকদের রাষ্ট্রীয় আইনের সর্বোচ্চ শাস্তি ফাঁসি’র দাবি জানান।

মহাসড়কের কোল ঘেঁষে ঘন্টা ব্যাপী মানববন্ধন শেষে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা দল নেত্রী তানিয়া আক্তার, গৌরনদী পৌর মহিলা দলনেত্রী ঝরনা বেগম, ফিরোজা বেগম, নাসরিন বেগম, নার্গিস বেগম, তন্বী আক্তার, ইয়াসমিন আক্তার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com