সোমবার, ০৮:১৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

আল নাসরের পয়েন্ট হারানোর ম্যাচে রোনালদোর ৯২৬তম গোল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৯১ বার পঠিত

এক গোল হজমের পর দ্রুতই দুই গোল দিয়ে লিড নেয় আল নাসর। তবে বিরতির পর লাল কার্ডের কারণে দশ জনের দলে পরিণত হওয়া দলটির জালে আরও একটি গোল দেয় আল শাবাব। শেষে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়ে দুদল।

সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর একটি গোল করেছেন। দলের হয়ে দ্বিতীয় গোলটি করেছেন ৪০ বছর বয়সী পর্তুগিজ কিংবদন্তি। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে করা গোলের মাধ্যমে অনন্য এক কীর্তি ছুঁয়েছেন রোনালদো।

গোলটি রোনালদোর পেশাদার ক্যারিয়ারের ৯২৬তম। এর মধ্যে অর্ধেক, অর্থ্যাৎ ৪৬৩টি গোল করেছেন বয়স ৩০ পেরোনোর পর। বাকি অর্ধেক ৩০ পূর্ণ হওয়ার আগে।

২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত করেছেন ৯০ গোল। যে গতিতে এগোচ্ছেন, এক শ হতে বেশি দিন লাগার কথা নয়।

সিআর সেভেন খ্যাত এই তারকা তার ক্যারিয়ারে এখন পর্যন্ত পাঁচটি ক্লাবের হয়ে খেলেছেন। এরমধ্যে তিনটির হয়ে গোল সংখ্যা তিন অঙ্কের—ম্যানচেস্টার ইউনাইটেডে ১৪৫, রিয়াল মাদ্রিদে ৪৫০, জুভেন্টাসে ১০১। আল নাসর বাদে এক শ গোল নেই শুধু স্পোর্তিং লিসবনে, যদিও পর্তুগিজ ক্লাবটির হয়ে খেলেছেনই মাত্র ৩১ ম্যাচ।

রোনালদো ৩০ পেরোনোর আগে খেলেছেন লিসবন, ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদে। আর ৩০ পেরোনোর পর রিয়াল, জুভেন্টাস, ইউনাইটেড ও আল নাসরে। বলাবাহুল্য, বয়স ৩০ পেরোনোর পর রোনালদোর চেয়ে বেশি গোল আর কেউ করেননি। দ্বিতীয় সর্বোচ্চ ৪৪১ গোল করেছেন ব্রাজিলের রোমারিও।

এদিকে বর্তমানে ক্যারিয়ার–গোলসংখ্যায় রোনালদোর সঙ্গে যার নাম আলোচনায় ওঠে, সেই লিওনেল মেসির মোট গোল ৮৫২। এর মধ্যে ৩৭ বছর বয়সী ৮ মাস বয়সী মেসি ৩০ পেরোনোর পর করেছেন ২৮৭ গোল, রোনালদোর চেয়ে ১৭৬টি কম।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com