সোমবার, ১২:০১ অপরাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

রমজানে ১০০ টাকায় মিলবে গরুর মাংস

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৭ বার পঠিত

রমজান মাসের পবিত্রতা ও সবার ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে সাতক্ষীরায় চালু করা হয়েছে সুলভ মূল্যের বাজার। এই বাজারে ক্রেতারা মাত্র ১০০ টাকায় কিনতে পারবেন গরুর মাংস।

শনিবার (১ মার্চ) সাতক্ষীরা শহরের সংগীতা মোড়ে এই বিশেষ বাজার কার্যক্রমের উদ্বোধন করা হয়। এখানে গরুর মাংস, দুধ ও ডিম সাশ্রয়ী দামে বিক্রি করা হচ্ছে। যা সাধারণ মানুষের জন্য একটি বড় সুযোগ।

সাতক্ষীরা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণুপদ পাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা নাজমুস সাকিব।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. বিষ্ণুপদ বিশ্বাস বলেন, রমজান মাসে সাধারণ মানুষের জন্য স্বল্পমূল্যে পুষ্টিকর খাদ্য নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। এই উদ্যোগের মাধ্যমে মানুষ স্বল্প খরচে গরুর মাংস, দুধ ও ডিম ক্রয় করতে পারবে।

মাসব্যাপী এই বাজারে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকা, দুধ ৭০ টাকা প্রতি লিটার এবং ডিম প্রতি পিস ৯ টাকা ৫০ পয়সা দরে বিক্রি করা হবে। সময়ের সঙ্গে এসব পণ্যের দাম কিছুটা ওঠানামা করতে পারে বলে জানানো হয়েছে। বিশেষ সুবিধা হিসেবে ক্রেতারা মাত্র ১০০ টাকায়ও গরুর মাংস কিনতে পারবেন। সাতক্ষীরার সাধারণ মানুষ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং তারা মনে করছেন, এই বিশেষ বাজার রমজান মাসে অনেকের জন্য বড় সহায়ক হবে।

স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের বলেন, বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যেভাবে বাড়ছে, সেখানে এই সুলভ মূল্যের বাজার আমাদের জন্য বড় স্বস্তি। স্বল্পমূল্যে গরুর মাংস, দুধ ও ডিম পেলে আমাদের পরিবারের জন্য অনেক উপকার হবে।

আরেক ক্রেতা রাশেদা খাতুন বলেন, রমজান মাসে খাবারের ব্যয় বেড়ে যায়। কিন্তু এই বাজারের কারণে আমরা সহজে প্রয়োজনীয় পণ্য কিনতে পারছি। এটি খুবই ভালো উদ্যোগ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com