সোমবার, ০৭:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ব্যর্থতার গ্লানি নিয়ে দেশে ফিরেছে বাংলাদেশ দল

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ৮৯ বার পঠিত

চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়ে দেশ ফিরেছে টাইগাররা। গতকাল শুক্রবার রাত ১১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পা রাখে শান্তর দল।

যে প্রত্যাশা নিয়ে দেশ ছেড়েছিল, তার সিকিভাগও পূরণ করতে পারেনি টাইগাররা। বাজে পারফরম্যান্স আর ব্যর্থতার গ্লানি নিয়েই দেশে ফিরেছে তারা।

ভারতের বিপক্ষে বড় হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করেছিল বাংলাদেশ। যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি। সেই পুঁজি নিয়েও ভালোই লড়েছিলেন বোলাররা। পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই। ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশ রানও স্কোরবোর্ডে জমা করতে পারেনি বাংলাদেশ।

আসরে নিজেদের শেষ ম্যাচে গতকাল পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। তবে বৃষ্টির কারণে টসই হতে পারেনি। প্রায় দেড় ঘণ্টার অপেক্ষার পর ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করা হয়। ফলে দুই দলই এক পয়েন্ট করে পায়। এবারের আসর থেকে বাংলাদেশের প্রাপ্তি এই ১ পয়েন্টই।

সবমিলিয়ে তিন ম্যাচ খেলে বাংলাদেশের নামের পাশে এক পয়েন্ট। টুর্নামেন্টের চলতি আসরের একটি ম্যাচ জিততে না পারলেও বৃষ্টির কল্যাণে এক পয়েন্ট নিয়ে ফিরল দলটি। যদিও একই অবস্থা পাকিস্তানেরও।

উল্লেখ্য, ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ, ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর চ্যাম্পিয়নস ট্রফিতেও গ্রুপ পর্ব থেকে বিদায় নিলো নাজমুল শান্ত’র দল।

দেশে ফিরে অবশ্য খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা। চ্যাম্পিয়ন্স ট্রফির হতাশা ভুলে দ্রুতই নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে তাদের।আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবেন তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com