সোমবার, ০৬:৪৩ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

মেসি-সুয়ারেজদের গোলে শেষ ষোলোয় মায়ামি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১০৭ বার পঠিত

স্বদেশ ডেস্ক:

কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপে মেসি-সুয়ারেজদের গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে কানসাস সিটির বিপক্ষে দ্বিতীয় লেগে ৩-১ গোলে জিতেছে মেসির মায়ামি। দুই লেগ মিরিয়ে ৪-১ ব্যবধানে জয়।

ম্যাচের ১৯ মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন অধিনায়ক। সুয়ারেজের ক্রস বুক দিয়ে নিয়ন্ত্রণ করেন, এরপর বল মাটিতে পড়লে হাফ-ভলিতে নেন জোরালো শট। তাতে ক্যানসাস সিটির গোলরক্ষক জন পুলস্ক্যাম্প পরাস্ত হন। এক সপ্তাহে ৩টি ম্যাচ খেলা মেসিকে দ্বিতীয়ার্ধে তুলে নেওয়া হয়।

যদিও এদিন প্রথমার্ধেই মায়ামির জয় অনেকটা নিশ্চিত হয়ে যায়। মেসির পর প্রথমার্ধেই দুটি গোল করেন তাদেও আলেন্দে ও লুইস সুয়ারেজ। নিউইয়র্কের মেমো রদ্রিগেজ ৬৩ মিনিটে একটি গোল শোধ করেন।

১-০ গোলে জয়ে প্রথম লেগে গোল পেয়েছিলেন মায়ামি অধিনায়ক। দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের জয় নিয়ে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের শেষ ষোলোতে পৌঁছে গেছে মায়ামি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com