বুধবার, ১০:১৪ পূর্বাহ্ন, ০২ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নেওয়ার আহ্বান গৌরনদীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জহির উদ্দিন স্বপনের ‘ইরানের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের’ প্রশ্নে ক্ষুব্ধ ট্রাম্প যা বললেন সিলেট ওসমানী বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু রানা প্লাজা ধস: আবারও যুক্তিতর্কের প্রয়োজনে পেছাল রায়ের তারিখ একাদশে ভর্তির আবেদন শুরু কাল, ক্লাস ২৩ সেপ্টেম্বর রাশেদ খানকে ডাকসুর জিএস ঘোষণা দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী কোন দেশের পর্যটক সবচেয়ে ভদ্র? টিপসে ও খরচে কারা এগিয়ে জনগণের আস্থা ও জনপ্রিয়তা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর বিদেশি নাগরিকত্ব যাচাইয়ে আইনি নোটিশ

আবরারের খুনি জেমি কারাগার থেকে পালিয়েছেন : তোলপাড়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি কারাগার থেকে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন আবরার ফাহাদের ছোট ভাই আবরার ফাইয়াজ। তিনি দাবি করেছেন— ৫ আগস্টের পর এই ঘটনা ঘটেছে, তবে বিষয়টি সোমবার (২৪ ফেব্রুয়ারি) জানানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় এক স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘আবরার ফাহাদ হত্যার দায়ে মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি মুনতাসির আল জেমি ৫ আগস্টের পর জেলখানা থেকে পালিয়ে গেছে। তবে আমাদের আজকে জানানো হয়েছে, যখন তার আইনজীবী কোনো যুক্তিতর্ক উপস্থাপন করতে আসেননি।’

তিনি আরও জানান, ‘ফাঁসির আসামি কনডেমন সেলে থাকার কথা, তাহলে সে পালাল কীভাবে? এবং পালানোর পরও বিষয়টি প্রকাশ না হওয়া থেকেই প্রমাণিত হয়, তাকে ধরতে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। এর আগেও আরও তিনজন আসামি পালিয়ে গেছে।’

এদিকে, রাষ্ট্রপক্ষ হাইকোর্টকে জানিয়েছে, মুনতাসির আল জেমি গত ৬ আগস্ট কারাগার থেকে পালিয়ে গেছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com