মঙ্গলবার, ১২:০০ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

উত্তরায় হামলার শিকার সেই পুরুষ ও নারী স্বামী-স্ত্রী নন

‍ইউএস বাংলাদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৮ বার পঠিত

রাজধানীর উত্তরায় হামলার শিকার মেহবুল হাসান ও নাসরিন আক্তার ইপ্তি স্বামী-স্ত্রী নন। তারা দুজন সহকর্মী বলে জানিয়েছেন মেহবুল হাসানের স্ত্রী দাবি করা শম্পা বেগম।

আজ বুধবার সংবাদমাধ্যমের সামনে লাইভে এসে এসব জানান শম্পা। তার দাবি, ২০১৬ সালে মেহবুলের সঙ্গে তার বিয়ে হয়। তাদের দুই মেয়ে রয়েছে। তাদের বয়স চার ও পাঁচ বছর।

শম্পা বেগম বলেন, ‘ওই মেয়ের সঙ্গে আমার হাসব্যান্ডের বিয়ে হয়নি। আমার শাশুড়ি একটু আগে ফোন করে হুমকি-ধামকি দিচ্ছে। শ্বশুরবাড়ি থেকে বলছে, “আমার হাসব্যান্ড আমার চেহারা দেখতে চান না। উনি সুস্থ হলে আমাকে দেখে নেবেন।” এ কথাগুলো তিনি বলেন, ‘আমার শাশুড়ি বারবার বলছে, আমি কেন আপনাদের সঙ্গে কোঅপারেট করছি। আমি যে তার স্ত্রী, এটা আপনাদের সঙ্গে রিভিল করেছি, এটা আমার অপরাধ হয়েছে, বলছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com