বুধবার, ০৫:৪২ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

পার্ক ঘেরাওয়ের পর ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন গ্রেপ্তার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৯ বার পঠিত

ঝিনাইদহের সাবেক সংসদ সদস্য (এমপি) মেজর জেনারেল (অব.) সালাহউদ্দিন মিয়াজীকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।গতকাল মঙ্গলবার রাত পৌনে ১১টার দিকে যশোর সদরের রুদ্রপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে যশোরের একটি পার্কে সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেন অবস্থান করছেন জানতে পেরে- সেখানে তাদের অবরুদ্ধ করে রাখেন স্থানীয় ছাত্র-জনতা।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। রাত সাড়ে ১২টার দিকে তিনি জানান, অবরুদ্ধের খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা সাবেক এমপি ও তার শ্যালককে হেফাজতে নেন।পরে বিএনপির ঝিনাইদহ কার্যালয় ভাঙচুরের মামলায় গ্রেপ্তার দেখিয়ে সালাহউদ্দিন মিয়াজীকে ঝিনাইদহ থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেন দীর্ঘদিন ধরে নিজেদের মালিকাধানী শ্যামলছায়া পার্কে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় পার্কের ফটকে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতাকর্মীরা। খবর পেয়ে যৌথ বাহিনীর সদস্যরা রাত পৌনে ১১টার দিকে সেখানে গিয়ে সালাহউদ্দিন মিয়াজী ও তার শ্যালক জাকির হোসেনকে হেফাজতে নেন। পরে রাত সাড়ে ১২টার দিকে তাদের ঝিনাইদহ পুলিশের কাছে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সালাহউদ্দিন মিয়াজী দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাঁদপুর) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com