বুধবার, ০৬:১১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

৫ই আগস্টের গণঅভ্যুত্থানে নিহত ভোলার কৃতি সন্তান হাসানের কবর জিয়ারত ও তার পরিবারের পাশে বিএনপি নেতৃবৃন্দ।

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত
৫ই আগস্টের গণঅভ্যুত্থানে শহীদ ভোলার কৃতি সন্তান হাসানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করেন বিএনপি নেতৃবৃন্দ। একইসঙ্গে তারা হাসানের শোকাহত পরিবারের পাশে দাঁড়াতে ছুটে যান তার নিজ বাড়িতে।
এসময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন, বরিশাল বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাফিজ ইব্রাহিম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, ও ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দও এ সময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ হাসানের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে শহীদ হাসানের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে হাসানের পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেওয়া হয়। এছাড়া পরিবারটির পাশে থাকার প্রতিশ্রুতি দেন এবং অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করেন।
বিএনপি নেতারা আশ্বাস দেন যে, শহীদ হাসানের পরিবার কখনো একা থাকবে না—গণতান্ত্রিক আন্দোলনে তার রক্তের ঋণ শোধ করতে দল সর্বদা তাদের পাশে থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com