সোমবার, ০৭:২৪ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ক্ষমা চাইলেন বেলিংহ্যাম

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯০ বার পঠিত

হতাশা থেকে যেন বের হতেই পারছেন না জুড বেলিংহ্যাম। ওসাসুনার বিপক্ষে লাল কার্ড পাওয়ার পর থেকেই এমন অবস্থা হচ্ছে তার। দলকে কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য সতীর্থদের কাছে ক্ষমাও চেয়েছেন রিয়াল মাদ্রিদের ইংলিশ মিডফিল্ডার।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ প্রসঙ্গে নিজের অনুভূতি তুলে ধরেছেন তিনি।

লা লিগায় শনিবার ১-১ ড্র হওয়া ম্যাচের ৩৯তম মিনিটের ঘটনা। প্রতিপক্ষের কর্নার শেষে মাঝ মাঠের দিকে দৌড়ে যাওয়ার সময় রেফারিকে কিছু একটা বলতে দেখা যায় বেলিংহ্যামকে। এরপরই তাকে লাল কার্ড দেখান রেফারি।

ম্যাচ শেষে বেলিংহ্যাম অবশ্য দাবি করেছেন, রেফারিকে উদ্দেশ্য করে কোনো অপমানজনক মন্তব্য তিনি করেননি। ওই সময় নিজের প্রতি ক্ষোভের বহিঃপ্রকাশ করেছিলেন তিনি। পরে সংবাদ সম্মেলনে কোচ কার্লো আনচেলত্তি স্বীকার করে নেন বেলিংহ্যামের গালি দেওয়ার বিষয়টি। তবে সেটি যে রেফারির উদ্দেশ্যে ছিল না, সেটিও পরিষ্কার করেন তিনি।

কিন্তু এনিয়ে আলোচনা যেন থামছেই না। তাই এবার সামাজিকমাধ্যমে এসবের সমাপ্তি টানার অনুরোধ করেছেন বেলিংহ্যাম। সেখানেই সতীর্থদের কাছে চেয়েছেন ক্ষমা।

বলেছেন, ‘ভুল বোঝাবুঝি নিয়ে যথেষ্ট কথা হয়েছে। সতীর্থদের এমন কঠিন পরিস্থিতিতে ফেলে দেওয়ার জন্য আবারও ক্ষমা চাই। ভক্তদের তাদের সমর্থন এবং বোঝাপড়ার জন্য ধন্যবাদ জানাতে চাই। বুধবার ঘরের মাঠে দেখা হবে।’

বেলিংহ্যামের লাল কার্ড পাওয়ার ওই সময় ১-০ গোলে এগিয়ে ছিল রিয়াল। কিন্তু একজন কম নিয়ে ব্যবধান ধরে রাখতে পারেনি তারা। শেষ পর্যন্ত সমতায় শেষ হয় ম্যাচটি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com