বুধবার, ০৭:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

মধ্যরাতে কাফির বাড়িতে আগুন, প্রতিবাদী সমাবেশের ডাক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৮ বার পঠিত

দেশের জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির বাড়িতে অগ্নিকাণ্ডের অভিযোগ উঠেছে। গতকাল মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন।

স্ট্যাটাসে তিনি বলেন, ‘মধ্যরাতে আমার বাড়ির রান্নাঘর সম্পূর্ণ পুড়িয়ে দিয়েছে। কোন দেশের জন্য কাদের জন্য কথা বলেছিলাম! যুদ্ধ করেছিলাম এবং করছি। নিরাপত্তা পাইনি।’

এর প্রতিবাদে পটুয়াখালী জেলার কলাপাড়ায় এক প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছেন এই কনটেন্ট ক্রিয়েটর। আজ বুধবার বেলা ১১টায় এ সমাবেশের ডাক দেন তিনি।

আগুন দেওয়ার ঘটনা নিয়ে কাফি লিখেছেন, ‘আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দেবো। মেসেজ সম্পূর্ণভাবে মানবে নতুবা আমিই নিজেই বিকল্প হবো, আমিই বিপ্লবী সরকার হবো।’

সমাবেশের স্থান নির্ধারণ করা হয়েছে কলাপাড়া থানার পায়রা সমুদ্রবন্দর জিরো পয়েন্টে, ৪ লেন ও ৬ লেন সড়কের মাঝামাঝি, হাইওয়ের পাশে।

জানা গেছে, কাফির বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায়। তিনি ২০১৯ সাল থেকে ভিডিও কনটেন্ট তৈরির কাজ শুরু করেন। কাফি মূলত বরিশালের আঞ্চলিক ভাষায় ভিডিও তৈরি করে থাকেন। ভিডিওগুলোতে হাস্যরসের মধ্যে দেশের সংকটময় পরিস্থিতিসহ নানা অসংহতি, দুর্নীতি, অনিয়মের প্রতিবাদ থাকেন। এবার অমর একুশে বইমেলা-২০২৫ এ কাফির লেখা দুটি বই প্রকাশিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com