সোমবার, ০৬:৩৭ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

বিশ্বকাপে জায়গা নিশ্চিত করল ব্রাজিল-আর্জেন্টিনা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৫ বার পঠিত

দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬ গোল হজম করে নিজেদের যাত্রা শুরু করেছিল ব্রাজিল। গ্রুপ পর্বে এরপর কলম্বিয়ার কাছেও হেরে যায় তারা। তবে চূড়ান্ত পর্বে চমক দেখাচ্ছে জুনিয়র ব্রাজিল। দুর্দান্ত খেলে জিতেছে টানা তিন ম্যাচ। ফলে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে তারা অবস্থান করছে।

আজ মঙ্গলবার ব্রাজিল নিজেদের সবশেষ ম্যাচে প্যারাগুয়েকে ৩-১ গোলে হারিয়েছে। আরেক জায়ান্ট দল আর্জেন্টিনাও একই সময়ে অন্য ম্যাচে জয় পেয়েছে। আর্জেন্টাইন যুবারা কলম্বিয়াকে হারিয়েছে ১-০ গোলে।

ব্রাজিল ও আর্জেন্টিনা নিজ নিজ ম্যাচ জেতার মধ্য দিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে নিজেদের জায়গাও নিশ্চিত করেছে। যেখানে এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে যুবাদের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে চিলিতে।

এদিকে তিন ম্যাচ শেষে চূড়ান্ত পর্বে ব্রাজিল-আর্জেন্টিনা দুই দলেরই পয়েন্ট ৯। কিন্তু গোল ব্যবধানে এগিয়ে থেকে বর্তমানে শীর্ষে আছে ব্রাজিলই।

সব মিলিয়ে শিরোপা লড়াইটা এখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনার মধ্যেই সীমিত হয়ে পড়েছে। আগামী শুক্রবার সকালে চূড়ান্ত পর্বের ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল-আর্জেন্টিনা। সেই ম্যাচ দিয়েই হয়তো মীমাংসা হবে শিরোপার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com