বুধবার, ০৭:৪১ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হরিণাকুণ্ডুতে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১০৭ বার পঠিত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোশাররফ হোসেন (৩৫) নামে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ সময় আহত হন তার ভাই নাসির হোসেন। আজ মঙ্গলবার সকালে হরিণাকুন্ডু উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মোশারফ হোসেন একই গ্রামের খবির হোসেন মণ্ডলের ছেলে ও ঝিনাইদহ জজকোর্টে আইনজীবীর সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

হরিণাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ রউফ খান বলেন, আজ সকালে হরিণাকুণ্ডু উপজেলার হাকিমপুর গ্রামের খাবির মণ্ডলের দুই ছেলে নাসির হোসেন ও মোশারফ হোসেন একসাঙ্গে বাড়ির পার্শ্ববর্তী জমিতে কলা কাটতে যান। এসময় শত্রুতার জেরে একই গ্রামের সাইদ, আকুল ও বকুলের নেতৃত্বে কতিপয় সন্ত্রাসী মোশারফ হোসেনকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় আহত হন তার ভাই নাসির। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের চিকিৎসক ছোট ভাই মোশারফকে মৃত ঘোষণা করেন। আহত বড় ভাই নাসিরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওসি আরও বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা নেওয়া হবে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com