সোমবার, ০৬:৩৬ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

শিরোপা নিয়ে কাল বরিশাল যাচ্ছেন তামিমরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৫ বার পঠিত

ঘোষণা থাকলেও গত আসরে লঞ্চ যাত্রা হয়নি তামিম ইকবালদের। শিরোপা নিয়ে যাওয়া হয়নি ঘরের মাঠে। তবে এবার বরিশালবাসীর সেই আক্ষেপ পূরণ হতে চলেছে, জোড়া শিরোপা নিয়ে তামিম-হৃদয়রা যাচ্ছেন কীর্তনখোলা পাড়ে।

টানা দ্বিতীয়বারের মতো বিপিএল শিরোপা ঘরে তুলেছে ফরচুন বরিশাল। গতকাল শুক্রবার মিরপুরে ফাইনালে চিটাগাং কিংসকে ৩ উইকেটে হারিয়ে শিরোপা ধরে রাখে তারা।

শিরোপা জয়ের পর তামিম ইকবাল ঘোষণা দেন বরিশাল যাত্রার। অধিনায়ক তামিম ইকবাল জানিয়ে দেন, দ্রুত ট্রফি নিয়ে বরিশাল যাবেন তারা।

এ ঘোষণায় আনন্দের মাত্রা দ্বিগুণ হয়েছে বরিশালবাসীর।

গত আসরে প্রথমবার শিরোপা জেতে বরিশাল। ফাইনাল ম্যাচ শেষ হওয়ার কিছু সময় পরই দলটির কর্ণধার মিজানুর রহমান ঘোষণা দেন, ট্রফি নিয়ে লঞ্চে করে বরিশাল যাবেন তারা। তবে শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি সেই পরিকল্পনা।

কিন্তু টানা দ্বিতীয় শিরোপা জিয়ের পর বরিশালবাসীর আশা পূরণের বার্তা দিলেন তামিম। জানালেন সব কিছু ঠিক থাকলে ৯ ফেব্রুয়ারি (রোববার) বরিশাল যাবেন তারা।

তামিম বলেন, ‘আমরা গতবার জেতার পর বরিশাল আসতে পারিনি। এখন পর্যন্ত আমরা ঠিক করেছি, ৯ তারিখে আসব। আশা করি, বরিশালে যারা আছেন সবাই থাকবেন আমাদের স্বাগত জানানোর জন্য। সব যদি ঠিক থাকে, এই ৯ তারিখে আপনারা আমাদের কাপসহ দেখতে পারবেন্য।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com