শুক্রবার, ১১:৫৭ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে বার্থী ইউনিয়নে আলোচনার শীর্ষে শরীফ সাহাবুব হাসান এশিয়ান আর্চারিতে বাংলাদেশের দ্বিতীয় স্বর্ণ জয় লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭২ বাংলাদেশি মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে ছোট করে দেখছি না: সিইসি জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হওয়ার পথে নেতানিয়াহু সালমান শাহ হত্যা মামলা : ডনের জামিন ফের নামঞ্জুর ইসরায়েলে নির্বাচন : আরব দলগুলোর বিরুদ্ধে ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর লিকুদ পার্টির মানবতাবিরোধী অপরাধ : মাহবুব উল আলম হানিফের মৃত্যুদণ্ড

সিলেটে নৌকাডুবি : স্ত্রীর মৃত্যু, স্বামী নিখোঁজ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩০৫ বার পঠিত

সিলেটের গোয়াইনঘাটে নন্দীরগাঁও ইউনিয়নের চেঙেরখাল নদীতে বালুবাহী বাল্কহেডের ধাক্কায় খেয়া নৌকা ডুবে স্ত্রীর মৃত্যু ও স্বামী নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। এছাড়া তাদের শিশুসন্তান রুহুল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

সোমবার বিকাল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটার পর চারজনকে আটক করে পুলিশ। তবে তাদের নাম পরিচয় জানায়নি আইনশৃঙ্খলা বাহিনী।

মৃত হায়ারুন বেগম (৪৫) গোয়াইনঘাট উপজেলার হাতিরকান্দি গ্রামের আনফর আলী বাদুর (৬৫) স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেল ৪টার দিকে আনফর আলী বাদু ও হায়ারুন বেগম তাদের শিশুসন্তান রুহুল আমিনকে নিয়ে চেঙ্গের খাল নদীর খেয়া পার হচ্ছিলেন। এ সময় গোয়াইনঘাটগামী একটি বালুবাহী বাল্কহেড নৌকাটিকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে ওই তিনযাত্রী নদীতে পড়ে যান। পরে অনেক খোঁজাখুঁজির পর হায়ারুন বেগমের লাশ ও শিশু রুহুল আমিনকে জীবিত উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে নিখোঁজ আনফর আলীকে উদ্ধার করতে পারেনি ফায়ার সার্ভিস।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একজনের লাশ উদ্ধার করেছে। অপর নিখোঁজ বৃদ্ধের সন্ধানে মঙ্গলবার ভোর থেকে উদ্ধার অভিযান চালানো হবে।

এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com