বুধবার, ০৮:৩৭ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

হানিফের বাড়ি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিলো ছাত্র-জনতা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১২৮ বার পঠিত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিবাদে কুষ্টিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে হানিফের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে।

বুধবার রাত ৯টার সময় শহরের কাস্টম মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্র-জনতা।

জানা গেছে, মিছিল শেষে পিটিআই রোডে অবস্থিত কুষ্টিয়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের বাড়িতে অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে সাধারণ ছাত্র-জনতা।

ওই সময় হানিয়ের আলিসান বাড়ির মূল ফটক ও প্রাচীর ভেঙ্গে ফেলা হয় এবং বাড়ির ছাদসহ বিভিন্ন স্থানে আগুন ধরিয়ে দেয়া হয়। এ সময় এই বাড়িতে কোনো লোকজন ছিল না।

ছাত্র-জনতা বলছেন, হানিফ, হানিফের ভাই আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই বাড়িতে বসেই নানা প্লান করে ছাত্র-জনতার উপর হামলা পরিকল্পনা করা হয়। আর তাই বাড়িটি গুঁড়িয়ে দেয়া হলো। এখনো সেখানে হাজারো মানুষ অবস্থান করছেন।

এছাড়া হানিফের বাড়ি ভাংচুরের পর কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের কুষ্টিয়া শহরের বাড়ির সামনে মশাল মিছিল ও অগ্নিসংযোগ করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, গতবছর ৫ আগস্ট বাড়িটি আংশিক ভাংচুর করে ছাত্র-জনতা। ওই সময় থেকেই এই বাড়িতে আর কোনো লোকজন থাকতেন না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com