বুধবার, ০৭:৪০ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মৎস্য পক্ষ উপলক্ষে গৌরনদীতে মৎস্যজীবিদের ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন জুলাই বিপ্লব খালেদা জিয়ার দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনের সফল পরিণতি: আইনমন্ত্রী    জলাবদ্ধতায় চরম দুর্ভোগে  গৌরনদী পৌরবাসী, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি সিলেটে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো দুই শিশুর মৃত্যু সেলিম আল দীনের ৭৭তম জন্মবার্ষিকী আজ রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮, মামলা ৫৫ সেপ্টেম্বরে ভয়ংকর হতে পারে ডেঙ্গু সাবেক সেনাপ্রধান আজিজের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন রাজস্ব সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চান ক্যানিজিয়া

সিলেটের তিন মামলায় সাবেক মন্ত্রী ইমরান গ্রেফতার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩৯ বার পঠিত

সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে সিলেটের ৩ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ বুধবার সকাল ৮টার দিকে তাকে সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সিলেট নগরীর একটি হত্যা মামলার আসামি হিসেবে তোলা হয়। আদালত ওই মামলায় তার জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

এছাড়া সাবেক মন্ত্রী ইমরানকে গোয়ানইঘাট উপজেলার ‘ট্রিপল মার্ডার’সহ আরও দুটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলী হায়দার ফারুক।

আদালত সূত্র জানায়, শেখ হাসিনার পতনের আন্দোলনে সিলেট মহানগরের কিনব্রিজ এলাকায় ছাত্র-জনতার উপর হামলা হয়। এতে পঙ্কজ কুমার নামের এক ছাত্র মারা যান। ৫ আগস্টের পর এ ঘটনায় দায়েরকৃত মামলায় ৭ নম্বর আসামি করা হয় সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে।  বুধবার সকালে তাকে আদালতে তোলা হয়। এ সময় ইমরান আহমদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানী শেষে জামিন আবেদন নামঞ্জুর করে জেলে পাঠানোর নির্দেশ দেন আদালত।

সিলেট-৪ আসন থেকে ইমরান আহমদ পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৮ সালের নির্বাচনের পর তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রীর দায়িত্ব পান। ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্যান্য মন্ত্রী ও সংসদ সদস্যের মতো ইমরান আহমদও আত্মগোপনে চলে যান। গত বছরের ২১ অক্টোবর রাতে রাজধানী ঢাকার বনানী থেকে ইমরান আহমদকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com