সিলেটের জৈন্তাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষাকারী বাহিনীর (বিএসএফ) ছোড়া দুই রাউন্ড গুলির জবাবে এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (৩১ অক্টোবর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিএসএফের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে বিজিবি। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।
১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সোহেল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিএসএফের সঙ্গে এ বিষয়ে আনুষ্ঠানিক যোগাযোগ করা হয়েছে। শিগগিরই দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তবে কী কারণে বিএসএফ গুলি ছুড়েছে, তা এখনো জানা যায়নি।