সোমবার, ০৭:০৬ পূর্বাহ্ন, ১৬ নভেম্বর ২০২৬, [bangla_date] , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
হাসিনার প্রত্যর্পণ ইস্যু : ঢাকা-দিল্লি সম্পর্কে অস্বস্তি ঝালকাঠিতে বিদ্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ১৫ শিক্ষার্থীকে টিসি চার দিনের রিমান্ডে এসপি জাহাঙ্গীর আলম গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে আ.লীগের শো ডাউন, পুলিশ বক্স ও এপিসি ভাঙচুর বিশ্বের শীর্ষ ধনী নারীদের তিনজন, দুজন ডিভোর্সড; একজন বিধবা দুই সপ্তাহের জন্য ‘হোম মিনিস্ট্রি’ দেন, সব ঠিক করে দিচ্ছি: আসিফ মাহমুদ হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু তরুণদের জন্য চাকরির নিশ্চয়তা কর্মসূচি বাড়াচ্ছে যুক্তরাজ্য শেখ হাসিনার পুনর্বিচারের পরামর্শ উদ্ভট, আইনেও সুযোগ নেই: চিফ প্রসিকিউটর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সিপাহি-জনতার সংহতির চেতনায় গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আহ্বান জহির উদ্দিন স্বপনের

ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট শেষ এক ঘণ্টায়

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত

আসছে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচের সব টিকিট মাত্র এক ঘণ্টায় বিক্রি হয়ে গেছে। দুবাই স্টেডিয়ামের ২৫ হাজার টিকিট মুহূর্তেই শেষ হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।

এছাড়া টিকিট ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে দুবাইয়ে বাংলাদেশ–ভারতসহ চার ম্যাচের সব টিকিট।

রাজনৈতিক দ্বন্দ্ব থাকায় আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যায় না। যেহেতু দুই দল ক্রিকেটীয় লড়াইয়ে শুধুমাত্র বৈশ্বিক আসরে মুখোমুখি হয়, তাই ভারত-পাকিস্তান ম্যাচের আবেদন হয়তো তাই আরও বেড়েছে।

দুবাইয়ের গতকাল সোমবার স্থানীয় সময় বিকেল চারটায় অনলাইনে ও বুথে টিকিট বিক্রি শুরু হয়। এরপরই টিকিটের চাহিদা অবাক করেছে সমর্থকদের।

এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, অনলাইনেও টিকিটের একই দশা। অনলাইনে এক ঘণ্টার বেশি অপেক্ষা করেও কোনো ধরনের টিকিট পাচ্ছেন না সমর্থকেরা। আইসিসির ওয়েবসাইটেও দেখা যাচ্ছে ভারত–পাকিস্তান, ভারত–বাংলাদেশ ও ভারত–নিউজিল্যান্ড ম্যাচের টিকিট শেষ। ভারত পাকিস্তানের ম্যাচটি ২৩ ফেব্রুয়ারি।

এদিকে দুবাইয়ে হতে যাওয়া সেমিফাইনালেরও টিকিট শেষ। দুবাইয়ে ম্যাচ হবে সব মিলিয়ে চারটি। তবে ভারত ফাইনালে উঠলে পাঁচটি। বাকি সব ম্যাচ হবে পাকিস্তানে। মূলত এই টুর্নামেন্টের আয়োজকও পাকিস্তান। ভারত পাকিস্তানে যেতে রাজি না হওয়ায় হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com