সোমবার, ০৬:৩৫ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

ফিক্সিং নিয়ে তদন্তে বিসিবি’র কমিটি গঠন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৭ বার পঠিত

সেই প্রথম আসর থেকেই বিপিএল আর বিতর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও এবার যেন ছাড়িয়ে গেছে আগের সব কিছু। নানা কর্মকাণ্ডে এই আসর হয়ে উঠেছে গলার কাঁটা। গায়ে সেটেছে ফিক্সিং কলঙ্কও।

গত কয়েক দিন ধরে স্পট ফিক্সিংয়ে ঘটনা নিয়ে তোলপাড় হচ্ছে দেশের ক্রিকেট। অস্বাভাবিক কিছু ঘটনা সামনে রেখে চলছে আলোচনা। বেশ কয়েকজন ক্রিকেটারকে নিয়ে উঠেছে প্রশ্ন।

এমতাবস্থায় ক্রীড়া মন্ত্রণালয় সত্যানুসন্ধান কমিটি গঠন করে সামনে বাড়লেও বসে নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। তদন্ত কমিটি তৈরী করেছে তারাও। তিন সদস্যের সেই কমিটির নেতৃত্বে আছেন সাবেক বিচারপতি।

বিপিএলে স্পট ফিক্সিংয়ের খবর ছড়িয়ে পড়ার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানায় বিসিবি। একটি স্বাধীন কমিটি গঠন করার কথাও জানানো হয়েছিল তখন।

এবার তিন সদস্যের সেই কমিটি প্রকাশ্যে আনলো বিসিবি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার তাদের নাম জানানো হয়েছে। এই কমিটি প্রধান করা হআপিল বিভাগের সাবেক বিচারপতি মির্জা হোসেইন হায়দারকে।

কমিটির অন্য দুই সদস্যের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ডক্টর খালেদ এইচ চৌধুরী।অন্যজন সাবেক ক্রিকেটার শাকিল কাসেম। ২০১৩ সালেও বিসিবির ফিক্সিং নিয়ে করা স্বাধীন তদন্ত কমিটির সদস্য ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com