মঙ্গলবার, ০৭:১৬ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

প্লে অফে শক্তি বাড়াতে রংপুর রাইডার্স স্কোয়াডে ৩ বিদেশি

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯৩ বার পঠিত

চলতি বিপিএলে প্রথম ৮ ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করে রংপুর রাইডার্স। আসরের প্রথম ৮ ম্যাচের সবকয়টি জিতে প্রথম দল হিসেবে প্লে অপ নিশ্চিত করে । তবে শেষ ৪ ম্যাচ হেরে দলটিকে এখন খেলতে হচ্ছে এলিমিনেটরে।

আজ সোমবার দুপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর। পাকিস্তানের খুশদিল শাহ, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসরা চলে যাওয়ায় রংপুরের স্কোয়াড কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তবে তাদের শূন্যতা পূরণের জন্য ওয়েস্ট ইন্ডিজের বিধবংসী অলরাউন্ডার আন্দ্রে রাসেল, অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটার টিম ডেভিড এবং ইংল্যান্ডের জেমস ভিন্সকে দলে ভিড়িয়েছে রংপুর।

এছাড়া কাউন্টি দল ডার্বিশায়ার থেকে উড়িয়ে আনা হচ্ছে অনেরিন ডোনাল্ডকে। ২৮ বছর বয়সের এই মিডল অর্ডার ব্যাটার নিজের দিনে যেকোনো বোলিং প্রতিপক্ষকেই কুপোকাত করতে সক্ষম। সবমিলিয়ে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে শেষ সময়ে নিজেদের স্কোয়াডে বড় রকমের পরিবর্তনই এনেছে রংপুর রাইডার্স

আসরের শুরু থেকেই প্রায় নিয়মিতভাবে তিনজন বিদেশীকে খেলিয়ে গেছে রংপুর। তিন পাকিস্তানি খুশদিল শাহ, ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ ভালোই অবদান রেখেছেন। তাদের মধ্যে ব্যাটে-বলে এবারে আসরে রংপুরের সেরা খেলোয়াড় খুশদিলের সাথে চুক্তি ছিল পুরো টুর্নামেন্টের জন্যই।

তবে জাতীয় দলে ডাক পাওয়ায় তাকে আগেই দল ছাড়তে হয়েছে তাকে। প্রথম দিকে ইংলিশ ব্যাটার অ্যালেক্স হেলসও বেশ ভালো খেলে গেছেন। তিনি যাওয়ার পরও সাইফ হাসান ভালো করায় অভাবটা সেভাবে টের পায়নি রংপুর।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com