মঙ্গলবার, ১২:০১ পূর্বাহ্ন, ০৪ অগাস্ট ২০২৬, ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশের অভিযান, গ্রেপ্তার -২ সাভারে টিন কেটে দুঃসাহসিক চুরি, ৫ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুটের অভিযোগ বিরোধী দলের নেতারা হাসিনার ভাষায় কথা বলতে শুরু করেছেন : মির্জা ফখরুল চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী রাজধানীতে মাদ্রাসার বাথরুম থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মাননা জানাল উত্তরা ইউনিভার্সিটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আইইউবিএটিতে অনুষ্ঠিত হলো উদ্ভাবন প্রতিযোগিতা সমুদ্রে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার আহ্বান মন্ত্রীর রংপুরে সালিসে ধর্ষণের বিচার, জরিমানার টাকা মেম্বারের পকেটে অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ বেজার

পদত্যাগ করেছেন আইসিসির প্রধান নির্বাহী

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

আইসিসির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেফ অ্যালারডাইস। চার বছর দায়িত্ব পালনের পর ‘নতুন চ্যালেঞ্জ নিতে’ এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

অ্যালারডাইসের পদত্যাগের কথা গতকাল মঙ্গলবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সরে দাঁড়ানোর এটাই সঠিক সময় বলে মনে করছেন তিনি।

এর আগে ক্রিকেট অস্ট্রেলিয়ার ক্রিকেট অপারেশন্স ম্যানেজারের দায়িত্ব পালনের পর ২০১২ সালে আইসিসিতে যোগ দেন অ্যালারডাইস। প্রথমে আইসিসির ক্রিকেট মহাব্যবস্থাপক হিসেবে কাজ করেন তিনি। ২০২১ সালের নভেম্বরে পূর্ণকালীন দায়িত্বে তিনি আইসিসির প্রধান নির্বাহী হিসেবে নিয়োগ পান। যেখানে আগের আট মাস ছিলেন ভারপ্রাপ্ত দায়িত্বে।

গত ১ ডিসেম্বর ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সচিব জয় শাহ আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করার দুই মাসের মধ্যে সরে দাঁড়ালেন অ্যালারডাইস। নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য অ্যালারডাইসের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জয় শাহ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com