সোমবার, ০৫:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ৮৭ বার পঠিত

টি-টোয়েন্টি সিরিজের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। ওয়েস্ট ইন্ডিজের কাছে বেশ বাজেভাবে হেরেছে টাইগ্রেসরা। সেন্ট কিটসে পাত্তাই পায়নি নিগার সুলতানারা, হেরেছে ৮ উইকেটে।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৩ উইকেটে ১৪৪ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশের নারীরা। জবাবে হেইলি ও ডটিনের ব্যাটে সহজ জয় পায় ক্যারিবীয় নারীরা। লক্ষ্য পাড়ি দেয় ১৯ বল হাতে রেখেই।

এইদিন শুরুটা তেমন ভালো হয়নি টাইগ্রেসদের। দলীয় ১৯ রানে ওপেনার দিলারা আক্তারকে হারায় তারা। পাওয়ার প্লের পর ফিরে যান আরেক ওপেনার সোবহানা মোস্তারিও। ২১ বলে ২২ রান করেন তিনি।

এরপর শামিমা আক্তার ও অধিনায়ক নিগার সুলতানা মিলে গড়েন ৮২ রানের জুটি। ওয়ানডে মেজাজে ব্যাটিং করে শামিমা ৪১ বলে ৩৭ রানে আউট হলেও ফিফটি তুলে নেন নিগার।

টি-টোয়েন্টি ক্যারিয়ারে নিজের অষ্টম ফিফটি করার দিন নিগার অপরাজিত থাকেন ৪০ বলে ৫৩ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে একটি করে উইকেট পেয়েছেন ফ্রেসার, হেইলি এবং ফ্লেচার।

রান তাড়ায় উদ্বোধনী জুটিতেই জয়ের পথ খুঁজে পেয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ওপেনিং জুটি থেকে আসে ৬৩ রান। সেই জুটি ভাঙেন ফাহিমা খাতুন। কুইনা জোসেফ আউট হোন ২১ বলে ২৯ রানে।

এরপর দ্রুত আরো একটা উইকেট হারালেও ডিয়ান্ড্রা ডটিন বাংলাদেশের পথে বাধা হয়ে দাঁড়ান। ২১ বলে ফিফটি ছুঁয়ে মেয়েদের টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন ডটিন।

শেষ পর্যন্ত ২২ বলে ৫১ রানে অপরাজিত থাকেন ডটিন। অপরপ্রান্তে থাকা অধিনায়ক হেইলি ম্যাথুসও ফিফটি করেন। ৫৪ বলে ৬০ রানে অপরাজিত ছিলেন তিনি।

আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) একই ভেন্যুতে হবে সিরিজের দ্বিতীয় ম্যাচ। সিরিজ বাঁচাতে হলে যেখানে জয়ের বিকল্প নেই টাইগ্রেসদের।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com