বুধবার, ১০:৪০ পূর্বাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

শ্রমিকদের কর্মবিরতি, খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫
  • ১২৩ বার পঠিত

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেপ্তারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে তিনটি ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। ফলে খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে খালিশপুরে অবস্থিত বিভাগীয় খালিশপুরে অবস্থিত বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

কর্মবিরতির কারণে পদ্মা-মেঘনা-যমুনা তিনটি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। ধর্মঘটের কারণে এখন পর্যন্ত খুলনাসহ ১৬ জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। আলী আজিমকে মুক্তি না দেওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা।

পদ্মা-মেঘনা-যমুনা ট্যাংকলরি শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মীর মোকসেদ আলী বলেন, ষড়যন্ত্রমূলক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আলী আজিমকে মুক্তি দেওয়া না হবে, ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন অব্যাহত থাকবে।

এর আগে, রোববার দুপুরে আলী আজিমকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়। খালিশপুর থানায় গত ২১ আগস্টের নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

খুলনা মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, ট্যাংকলরি শ্রমিক নেতা আলী আজম খালিশপুরে বিএনপি অফিস ভাঙচুর মামলার এজাহারভুক্ত আসামি। স্থানীয় লোকজন তাকে আটকের পর ডিবি পুলিশের কাছে হস্তান্তর করে। এরপর তাকে খালিশপুর থানায় হস্তান্তর করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com