সোমবার, ০৫:২৯ পূর্বাহ্ন, ০৩ অগাস্ট ২০২৬, ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মাদকব্যবসায়ীদের ও মাদকসেবীর হামলায় গৌরনদী প্রেসক্লাবের সম্পাদকসহ আহত ২ সারা দেশে নিরাপদ পর্যটন নিশ্চিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান পর্যটনমন্ত্রীর পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ, ডিএনসিসি প্রশাসক ও এমপির ওপর হামলার অভিযোগ সৌদি জোটে যোগদান ইরানকে আঘাত করা নয়: প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী মহাসড়কে দিনেদুপুরে বাসে ডাকাতি, গুলিবিদ্ধসহ আহত ৩ রাজধানীতে পরিদর্শনে গিয়ে ‘হামলার শিকার’ ডিএনসিসি প্রশাসক ও এমপি গার্মেন্টস কর্মীকে হত্যা মামলায় প্রেমিকের মৃত্যুদণ্ড রিজেন্টের সাহেদকে এক বছরের সাজার মামলায় গ্রেপ্তার দেখানো হলো ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল

সিলেটকে হারিয়ে প্লে-অফে তামিম-মুশফিকরা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১০৩ বার পঠিত

পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্সকে হারাতে খুব একটা বেগ পেতে হয়নি তারকাসমৃদ্ধ ফরচুন বরিশালের। আজ রবিবার সিলেটকে ১১৬ রানে গুটিয়ে ৮ উইকেটের সহজ জয় নিশ্চিত করে তামিম ইকবাল-মুশফিকুর রহিমদের বরিশাল। তাতে রংপুর রাইডার্সের পর দ্বিতীয় দল হিসেবে বিপিএলের প্লে-অফে খেলা নিশ্চিত হয় দলটির।

৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের সবার ওপরে রংপুর। সমান ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দুইয়ে বরিশাল। তিন নম্বরে থাকা চিটাগং কিংসের পয়েন্ট ১০। ১০ ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা সিলেটের সম্ভাবনা কাগজে-কলমে থাকলেও সেটি প্রায় অসম্ভব। চতুর্থ স্থানের লড়াইয়ে সবচেয়ে এগিয়ে খুলনা টাইগার্স।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আজ সিলেটের দেওয়া ১১৭ রানের লক্ষ্যে শুরুটা স্বস্তিকর হয়নি বরিশালের। ৭ বলে ৬ রান করে নাহিদুল ইসলামের শিকার হয়ে ফেরেন তাওহিদ হৃদয়। দলটির ইংলিশ তারকা ডেভিড ম্যালানও বেশিক্ষণ টিকতে পারেননি। ৮ বলে ৯ রান করেই সুমন খানের বলে বিদায় নেন তিনি।

৩৯ রানের মধ্যে ২ উইকেট হারানো বরিশালের আর কোনো বিপদ ঘটতে দেননি তামিম ও মুশফিক। দুজনের অনবদ্য ৮১ রানের জুটিতে ৪ ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় বরিশাল। ৫১ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তামিম ইকবাল। মুশফিক অপরাজিত থাকেন ৩০ বলে ৪২ রান করে।

এর আগে ব্যাট করতে নেমে চেনা বিপর্যয়ে পড়ে সিলেন। পাওয়ার-প্লে’র ৬ ওভারে ৩৪ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে দলটি, পঞ্চাশের আগেই হারায় পঞ্চম উইকেট। তারকাহীন দলটিতে ষষ্ঠ উইকেটে আহসান ভাটির সঙ্গে ২৬ বলে ৩২ রানের জুটি গড়েন জাকের আলী। আহসানের ২৯ বলে ২৮ ও জাকেরের ১৯ বলে ২৪ রানেই ১১৬ রান করতে পারে সিলেট। বরিশালের হয়ে মাত্র ৭ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন ফাহিম আশরাফ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com