বুধবার, ০৯:৫১ অপরাহ্ন, ০৫ অগাস্ট ২০২৬, ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
ভারী বৃষ্টিতে আবারও তিস্তার পানি বিপৎসীমার ওপরে দ্য ন্যাশনাল নিউজের প্রতিবেদন ,হরমুজ সংকটে বদলে যাচ্ছে বৈশ্বিক এলএনজি বাজারের সমীকরণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে ফ্রান্সের অভিনন্দন মোদির ভিডিও অপসারণ: ভুল স্বীকার করে ক্ষমা চাইল মেটা পদত্যাগের গুঞ্জন উড়িয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী বৃহস্পতিবার ‘জুলাই গণহত্যায় জড়িতদের শাস্তি নিশ্চিত করলে কেউ রাষ্ট্রক্ষমতার অপব্যবহারের সাহস পাবে না’ আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার আরেকটি বিপ্লব আসন্ন, দেশবাসীকে প্রস্তুতি নেওয়ার আহ্বান বিরোধীদলীয় নেতার ‘এককালের আপোষহীন বিএনপি এখন আপোসকামী হয়ে জনরায় উপেক্ষা করছে’

মায়ের সামনে খুঁটিতে বেঁধে যুবককে নির্যাতন

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১১৮ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে মায়ের সামনে বৈদ্যুতিক খুঁটিতে বেঁধে ইমরান হোসেন (২১) নামের এক যুবককে নির্যাতন করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এরপর অভিযুক্তরা সবাই গা ঢাকা দিয়েছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কনকাপৈত ইউনিয়নের দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। শনিবার বিকালে ভুক্তভোগী যুবকের মা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, দৌলতপুর এলাকার শহিদুর রেজা রতন মিয়াজী চিহ্নিত সন্ত্রাসী। এলাকায় তার নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তার সামাজিক অপকর্মের বিরুদ্ধে প্রায় সময়ে প্রতিবাদ করত ইমরান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হুমকি দিয়ে আসছিল ওই বাহিনীর সদস্যরা। শুক্রবার সন্ধ্যার পরে তারাশাইল বাজার বিকাশ দোকান থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ইমরানকে একা পেয়ে সন্ত্রাসীরা অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। পরে মসজিদের সামনের একটি বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে মায়ের সামনেই তার ওপর নির্যাতন চালায় তারা। স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় ইমরানকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ইমরান বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছে।

ইমরানের মা আফরোজা বেগম বলেন, ‘আমার চোখের সামনেই আমার ছেলেকে অমানুষিক নির্যাতন করেছে সন্ত্রাসীরা। আমি মা হয়েও আমার ছেলের জন্য কিছু করতে পারিনি। আমাকেও অস্ত্রের মুখে জিম্মি করে রেখেছিল তারা। আমার ছেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। আমি সেই সন্ত্রাসীদের বিচার চাই।’

চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিলাল উদ্দিন বলেন, ভাইরাল সিসিটিভি ফুটেজ আমাদের সংরক্ষণে আছে। যুবকের মা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। ফুটেজ ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত সবাই এলাকা ছেড়েছেন। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com